পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আপডেট : ০৭ জুন ২০২২, ১০:১৬ পিএম

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার ক্রমবর্ধমান পতনে মঙ্গলবার (৭ জুন) সকালে পাকিস্তানে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৩ দশমিক ৪৫ পাকিস্তানি রুপিতে। পাকিস্তানী দৈনিক ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধা ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মতে, মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ১ দশমিক ৩৭ শতাংশ বা ২ দশমিক ৭৭ রুপি কমে ২০২ দশমিক ৮৩-তে দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ মে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন ২০২ রেকর্ড করা হয়েছিল। 

জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় দুপুর সোয়া ১২ টা নাগাদ খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপিতে। 

আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, রুপির আরেক দফা দরপতনের সঙ্গে জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সম্পর্ক রয়েছে। 

দেশটির আরিফ হাবিব লিমিটেডের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেছেন, তেলের মূল্য পরিশোধ বাকি থাকা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে পাকিস্তানি রুপি বেশ চাপের মধ্যে রয়েছে। 

উল্লেখ্য, আন্তঃব্যাংক লেনদেনের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি মুদ্রার মান একদিনে চার রুপি কমে ২০৪ রুপি ছাড়ালেও দিনশেষে এ দরপতন তিন রুপির কাছাকাছি গিয়ে স্থির হয়েছে।


একাত্তর/জো 

আমেরিকার আড়াইশো’ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে বুড়ো আঙুল দেখিয়ে এবার ২৫০ ডলারের নতুন ব্যাংক নোটে নিজের ছবি বসানোর তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় প্রতিষ্ঠানগুলোতে...
বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে। সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির ০.২৫% পতন ঘটে, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন।
ভারতীয় মুদ্রা রুপির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক লেনদেন চালু করতে আলোচনায় শুরু করেছে নয়াদিল্লি এবং কলম্বো। সম্প্রতি ভারতের হাইকমিশন এই বিষয়ে একটি আলোচনার আয়োজন করে। তাতে যোগ দেয় ভারতের দু’টি এবং...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর