মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড বিলোপের ঘোষণা

আপডেট : ১০ জুন ২০২২, ০৩:৪১ পিএম

মারাত্মক অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বিলোপের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। 

শুক্রবার (১০ জুন) মালেয়েশিয় সরকারের দেয়া এই ঘোষণাকে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের ক্ষেত্রে ‘বিরল প্রগতিশীল পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার গ্রুপগুলো।

মালয়েশিয় আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর এক বিবৃতিতে বলেন, মারাত্মক অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের পরিবর্তে আদালতের নির্দেশনায় বিকল্প সাজার ব্যবস্থা করা হবে।

মালয়েশিয় আইনমন্ত্রী বলেন, এতে ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নতিতে দেশের নেতৃত্বের স্বচ্ছতা প্রতিফলিত হয়েছে। সব পক্ষের অধিকার সুরক্ষিত ও নিশ্চিত করার উপর সরকারের জোর প্রতিফলিত হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, এজন্য সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে। মাদক সংক্রান্তসহ যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেগুলোর জন্য বিকল্প সাজা কি হতে পারে তা নির্ধারণে আরও গবেষণা করা হবে।

দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের মতো মালয়েশিয়ার মাদক আইনও অত্যন্ত কঠোর। পাচারকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

২০১৮ সালে মালয়েশিয়া মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ ঘোষণা করে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগুলো থেকে গেছে। এছাড়া আদালতে দোষী সাব্যস্ত মাদক পাচারকারীদের বাধ্যতামূলক মৃত্যুদণ্ড কার্যকর করার বিধানও থেকে গেছে। সন্ত্রাসী কার্যক্রম, খুন, ধর্ষণের সাজা হিসেবে দেশটিতে এখনও মৃত্যুদণ্ড বাধ্যতামূলক।

মৃত্যুদণ্ড বিলোপে মালয়েশিয় মানবাধিকার গ্রুপগুলোর তিন বছর ধরে প্রচারণার এই সিদ্ধান্ত এলো। এই সিদ্ধান্ত মালয়েশিয়া এবং এই অঞ্চলের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করে মানবাধিকারগুলো গ্রুপগুলো।


একাত্তর/জো

দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ ঘটনায় দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুলকলেজ। মিয়ানমারে তাপমাত্রা উঠেছে ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর