জেলেনস্কির শহরে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ১০

আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:০৮ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

নিহতদের মধ্যে একটি আবাসিক ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ওয়্যারহাউসে আরও ছয় জনের মরদেহ পাওয়া গেছে।

ধ্বংস্তুপের নিচে চাপা পড়া একজনকে উদ্ধারে এখনো অভিযান চলছে। ক্রিভি রিহ এর আঞ্চলিক গভর্নর জানিয়েছেন হামলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। 

এছাড়া কিয়েভে রুশ হামলার চেষ্টা আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে বলেও জানা তিনি। রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। এখন পর্যন্ত সাতটি গ্রাম নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জন্মস্থান। তিনি টেলিগ্রামে পোস্ট করেন, রুশ হত্যাকারীরা আবাসিক ভবন, সাধারণ শহর ও জনগণের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিয়ে থেকে ফেরার পথে নৌকাডুবি, নিহত ১০৩

সন্ত্রাসীদের কখনো ক্ষমা করা হবে না, এবং তাদের নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য জবাবদিহি নিশ্চিত করা হবে, জানান জেলেন্সকি।


একাত্তর/আরএ

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর