জেনিনে ইসরায়েলি সেনাদের তিন ফিলিস্তিনিকে হত্যা

আপডেট : ১৭ জুন ২০২২, ০৫:১৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে আবারও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (১৭ জুন) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর ৩০টির মতো গাড়িতে করে আসা সেনারা জেনিনে অভিযান চালায় এবং আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। গাড়িটিতে আরোহী ছিলেন চারজন। তাদের লক্ষ্য করে সেনারা গুলি ছোড়ে এবং এতে গাড়ির আরোহীদের তিনজনই নিহত এবং অপরজন গুরুতর আহত হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজের তথ্যানুযায়ী, নিহতরা হলেন বারা লাহলোহ (২৪), ইউসুফ সালাহ (২৩) ও লাইছ আবু সুরুর (২৪)।

ইসরায়েলের সেনাবাহিনী হিব্রু ভাষায় এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, তারা দুটি ভিন্ন জায়গায় অস্ত্র শনাক্তের জন্য একটি অভিযান চালিয়েছে। এ সময় তাদের ওপর হামলা হয়। সৈন্যরা তা প্রতিহত করে। তারা ঘটনাস্থলে দুটি এম-১৬ রাইফেল ও কার্তুজ পেয়েছেন।

জেনিনের বাসিন্দারা বলছেন, তাদের সন্দেহ, ইসরায়েলের সেনাদের পরিকল্পনা ছিল রায়ীদ হাজেমের বাড়ি ধ্বংস করা, যিনি গুলিতে নিহত হওয়ার আগে ৭ এপ্রিল তেল আবিবে হামলা চালিয়ে তিন ইসরায়েলিকে হত্যা করেন।

সম্প্রতি ইসরায়েল অধিকৃত জেনিনে অভিযানের মাত্রা বাড়িয়েছে। তাদের লক্ষ্য সেখানে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ নিয়ন্ত্রণে আনা। ওই এলাকায় ইসলামিক জিহাদ ও ফাতাহ মুভমেন্ট সক্রিয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি সেনাদের হাতে চলতি বছর ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিহত হয়েছে অভিযানে। 


একাত্তর/জো 

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
কট্টর ইহুদিদের ধাওয়া থেকে কোন মতে বেঁচে গেছেন ইসরাইলের দুই নারী সেনা। দেশটির তেল আবিবের কাছেই বনেই ব্রাক শহরে দুই নারী সেনাকে উগ্রপন্থী আল্ট্রা-অর্থোডক্স (হারেদি) ইহুদি পুরুষদের একটি বিশাল দল তাড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর