কট্টর ইহুদিদের রোষানলে ইসরাইলের দুই নারী সেনা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

কট্টর ইহুদিদের ধাওয়া থেকে কোন মতে বেঁচে গেছেন ইসরাইলের দুই নারী সেনা। দেশটির তেল আবিবের কাছেই বনেই ব্রাক শহরে দুই নারী সেনাকে উগ্রপন্থী আল্ট্রা-অর্থোডক্স (হারেদি) ইহুদি পুরুষদের একটি বিশাল দল তাড়া করার পর পুলিশ তাঁদের উদ্ধার করেছে। সেনাবাহিনীতে যোগদানের বাধ্যতামূলক আদেশের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

ইসরাইলি সংবাদমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, ওই দুই নারী সেনা দাপ্তরিক কাজে অন্য এক সেনার বাড়িতে যাওয়ার সময় একদল হারেদি ইহুদি পুরুষ তাঁদের ঘিরে ফেলে। বিক্ষোভকারীরা ভুলবশত মনে করেছিল, ওই নারী সেনারা তাঁদের সম্প্রদায়ের পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেয়ার নোটিশ দিতে এসেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, আবর্জনা ও উল্টানো ডাস্টবিনের স্তূপের মধ্য দিয়ে দুই নারী সেনা প্রাণভয়ে দৌড়াচ্ছেন এবং পুলিশ কর্মকর্তারা ঢাল হয়ে তাঁদের রক্ষা করছেন।

ছবি: সংগৃহীত
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে। বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালালে তিন কর্মকর্তা আহত হন। হামলাকারীরা টহল গাড়ি উল্টে দেয় এবং একটি পুলিশ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে  বলেন, এটি একটি চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো হারেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। আমরা বিশৃঙ্খলা সহ্য করব না এবং আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষতি বরদাশত করা হবে না। এছাড়া ধর্মীয় নেতারাও এই সহিংসতার নিন্দা জানিয়েছেন।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় শিক্ষায় (ইয়েশিভা) নিয়োজিত আল্ট্রা-অর্থোডক্স ইহুদিরা বাধ্যতামূলক সেনাসেবা থেকে অব্যাহতি পেয়ে আসছিল।

ছবি: সংগৃহীত
তবে গত এক দশকে দেশটির উচ্চ আদালত এই অব্যাহতিকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। বর্তমানে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলি সরকার এমন একটি আইন নিয়ে কাজ করছে, যেখানে পূর্ণকালীন ধর্মীয় অধ্যয়ন না করা আল্ট্রা-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হবে।


ইসরাইলের মোট জনসংখ্যার বর্তমানে প্রায় ১৪ শতাংশই আল্ট্রা-অর্থোডক্স ইহুদি। গত সাত দশকে তাঁদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই বিশাল জনসমষ্টির সেনাসেবা থেকে অব্যাহতির বিষয়টি ইসরাইলি জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে বৈষম্যের ক্ষোভ সৃষ্টি করেছে।

গত বছরের শেষ দিকেও এই আইনের প্রতিবাদে হাজার হাজার আল্ট্রা-অর্থোডক্স ইহুদি রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছিল। বনেই ব্রাকের এই ঘটনাটি ইসরায়েলি সমাজের অভ্যন্তরে ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল।

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর