বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করছেন ইলন মাস্কের মেয়ে

আপডেট : ২২ জুন ২০২২, ০৭:১১ পিএম

ইলন মাস্কের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান জেনা উইলসন। 

বুধবার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে নিজের নাম ও লিঙ্গ পরিচয় পরিবর্তন করার আবেদন করেছেন তিনি। 

১৮ বছর বয়সী ভিভিয়ান জেনা উইলসন আগে পরিচিত ছিলেন জেভিয়ার অ্যালেকজান্ডার মাস্ক নামে। তবে স্যান্টা মনিকার একটি আদালতে নাম পরিবর্তন ও নতুন জন্ম সনদের জন্য আবেদন করেছেন তিনি। 

গত এপ্রিল মাসে এ আবেদন করলেও এ খবরটি সম্প্রতি সবার সামনে আসে। 

কোনোভাবেই নিজের বায়োলজিক্যাল বাবার সাথে সম্পর্কিত হতে চাননা বলে জানিয়েছেন ভিভিয়ান। তবে কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ভারত

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। ২০০০ সালে ভিভিয়ানের মা ও কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সাথে বিয়ে হয় তার। বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। 

ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যুতে নানা মন্তব্য করে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনায় এসেছেন ইলন মাস্ক।  


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর