আদুল গায়ের পুতিনকে নিয়ে জি৭ বৈঠকে হাসিঠাট্টা

আপডেট : ২৭ জুন ২০২২, ০৩:৩৫ পিএম

ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক চলমান নানা সংকট নিয়ে আলোচনা করতে জার্মানিতে তিন দিনের সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের সাতটি ক্ষমতাধর রাষ্ট্রের শীর্ষ নেতারা। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। 

তবে এর মাঝেই সেখানে অনুপস্থিত প্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠলেন তারা।

রোববার (২৬ জুন) সম্মেলনের প্রথম বৈঠকের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মজার ছলে জানতে চান- নিজেদের জ্যাকেট খুলে ফেলতে চান কিনা বাকিরা, নাকি তাদের আরও জামাকাপড় খুলে ফেলা উচিৎ। 

জনসন বলেন, 'আমাদেরকে দেখাতে হবে যে আমরা পুতিনের চেয়ে শক্তিশালী'। আর এটি শুনেই হেসে ফেলেন বাকিরা। 

image


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালি গায়ে ঘোড়ায় চড়ার কথা বললে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন মজা করে বলেন, 'হ্যাঁ, ঘোড়ায় চড়াই সেরা।' 

আরও পড়ুন: চীনকে টেক্কা দিতে ছয়শ' বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জি৭

উল্লেখ্য, নিজের খেলোয়াড়সুলভ ইমেজকে ভালোবাসা পুতিনকে প্রায়ই খালি গায়ে দেখা যায়। তার এসব ছবি প্রকাশ করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। খালি গায়ে, চশমা চোখে ও সোনার চেইন গলায় পুতিনের ঘোড়ায় চড়ার একটি ছবি বেশ পরিচিত। 


একাত্তর/এসজে
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর