মোবাইল ফোন নয়, জীবন উপভোগের পরামর্শ উদ্ভাবকের

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:২৪ পিএম

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার। 

বর্তমানে ৯৩ বছর বয়সি মার্টিন কুপার ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস 'মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স' তৈরি করেন। এর প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেওয়া উচিত।

সম্প্রতি বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের 'পাঁচ শতাংশের'ও কম সময় ব্যয় করেন মোবাইলে।

যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের পেছনে ব্যয় করে, তাদের জন্য কী পরামর্শ দেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের উচিত ফোন হাত থেকে নামিয়ে রেখে জীবনটাকে একটু উপভোগ করা।

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন তাকে প্রশ্ন করেন, 'আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন?'

'সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন [মোবাইলের পেছনে]?' কুপার বিস্ময় প্রকাশ করেন। তারপর একগাল হেসে বলেন, 'জীবনটাকে একটু উপভোগ করুন।'

১৯৫০ সালে ইলিনয় ইন্সটিটিউট অভ টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে তিনি মটোরোলায় যোগ দেন। 

তারপর ১৯৭৩ সালে কুপার আবিষ্কার করেন বিশ্বের প্রথম মোবাইল ফোন। তারপর তিনি ওই ফোন দিয়ে তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী জোয়েল এঙ্গেলকে কল করেন। এঙ্গেল ছিলেন এটিঅ্যান্ডটি-র প্রধান ইঞ্জিনিয়ার।

ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে কুপার বলেন, 'ফোন করে বললাম, "জোয়েল, তোমাকে আমি একটা সেলফোন থেকে কল করেছি, সত্যিকারের সেলফোন। একটা ব্যক্তিগত, হাতেধরার পোর্টেবল সেলফোন। এসময় ফোনের অপরপ্রান্তে ছিল শুধুই নীরবতা।'

প্রথম মোবাইল ফোনের ব্যাটারিতে একবার চার্জ দিলে ২৫ মিনিট চলত। আর ফুল চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা। ১০ ইঞ্চি লম্বা ওই ফোনের ওজন ছিল আড়াই পাউন্ড।


একাত্তর/এসএ

আলবেনিয়ার ওহ্রিড হ্রদের তীরে ইউরোপের প্রাচীনতম হ্রদকেন্দ্রিক বসতি আবিষ্কার করেছেন একদল প্রত্নতাত্ত্বিক। তারা এটাকে ইউরোপের প্রাচীনতম মানব বসতি হিসেবে দাবি করেছেন।
ভারতের রাজধানীর দিল্লির সুপরিচিত চাঁদনী চক মার্কেট থেকে দেশটিতে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গত ২০ অক্টোবরের এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পরে...
সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
ভারতের কেরালা রাজ্যে মোবাইল ফোন (স্মার্টফোন) বিস্ফোরণে আট বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর