বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠছে মিকোলাইভ

আপডেট : ০২ জুলাই ২০২২, ০২:১৯ পিএম

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ান হামলায় ২১ জনের মৃত্যুর পরপরই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল আরেক ইউক্রেনীয় শহর মিকোলাইভ। 

শনিবার (২ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোর থেকেই মিকোলাইভ অঞ্চলে এয়ার রেইড সাইরেন বেজে চলেছিল। এরপরই বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় মিকোলাইভের মেয়র ওলেকজান্দার সেঙ্কেভিচ শহরবাসীকে শেলটারে আশ্রয় নিতে বলেন। 

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও ইউক্রেনের দাবি, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। 

আরও পড়ুন: ইউনেস্কোর বিপন্ন ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের বোর্শ স্যুপ

এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, সচেতন ও ইচ্ছাকৃতভাবে এসব মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। 

ফ্রন্টলাইন থেকে অনেক দূরে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া দূরপাল্লার মিসাইল হামলা করেছে বলে অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি, তাদের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর