বরিসের পতন ত্বরান্বিত করেছে যে পাঁচ কারণ

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৬:৫৮ পিএম

২০১৯ সালে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির গত ৩২ বছরে সবচেয়ে বড় জয়ের নেতৃত্ব দিয়েছিলেন বরিস জনসন। এরপর তিন বছরেরও কম সময়ে তিনি নিজের দলের এমপিদের সমর্থন হারিয়ে দলীয় প্রধানের পদ ছাড়তে বাধ্য হয়েছেন, যার ফলে তাকে হারাতে হচ্ছে প্রধানমন্ত্রীর পদও। 

এতো কম সময়ে জনসনের এতো বড় পতনের পেছনে কাজ করেছে তার সাম্প্রতিক সময়ের কিছু ব্যর্থতা।

ক্রিস পিঞ্চার কাণ্ড 

গত ২৯ জুন কনজারভেটিভ পার্টির ডেপুটি চীফ হুইপ ও এমপি ক্রিস পিঞ্চার লন্ডনের একটি প্রাইভেট ক্লাবে গিয়ে অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। 

তার বিরুদ্ধে দুই ব্যক্তিকে অযাচিতভাবে স্পর্শ করার অভিযোগ করা হয়। এর ফলে অনেক পুরনো অভিযোগ সামনে চলে আসে। আর এরপরই মূলত শুরু হয়ে যায় বরিসের পতন। 

প্রথমে ডাউনিং স্ট্রিট দাবি করে, পিঞ্চারকে ডেপুটি চীফ হুইপ হিসেবে নিয়োগ দেয়ার আগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে জানত না তারা। তবে গত ৪ জুলাই বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জনসন পিঞ্চারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ব্যাপারে জানতেন। পরেরদিন সাবেক সরকারি কর্মকর্তা লর্ড ম্যাকডোনাল্ড নিশ্চিত করেন যে জনসনকে ব্যক্তিগতভাবে এ ব্যাপারে জানানো হয়েছিলো। 

পরে বরিস জনসন স্বীকার করে নেন যে, ২০১৯ সালে এ সম্পর্কে অবহিত হওয়ার পরও তিনি পিঞ্চারকে ডেপুটি চীফ হুইপ হিসেবে নিয়োগ দেন। এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন তিনি। 

পার্টিগেট কেলেঙ্কারি 

২০২০ সালের জুনে নিজের জন্মদিনের পার্টিতে যোগ দেয়ার জন্য এ বছরের এপ্রিলে বরিস জনসনকে লকডাউন বিধিনিষেধ ভাঙার দায়ে জরিমানা করা হয়। 

এছাড়াও প্রথম লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটের বাগানে এক পার্টিতে অংশ নেয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সু গ্রে এক তদন্ত প্রতিবেদনে বলেন, লকডাউনের সময় জনসন সরকারের বেশ কয়েকজন নেতা বিধিনিষেধ ভঙ্গ করেন। 

তবে গত ডিসেম্বরে জনসন দাবি করেন, ১০ নং ডাউনিং স্ট্রিটে সব বিধিমালা অনুসরণ করা হয়েছিলো। বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত করছে কমন্সের একটি কমিটি। 

জীবনযাত্রার ব্যয় সংকট ও ট্যাক্স বৃদ্ধি 

এবছর ব্রিটেনে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে। এর অনেক কারণই বরিস জনসনের নিয়ন্ত্রণের বাইরে ছিল- যেমন ইউক্রেন যুদ্ধ। 

মূল্যস্ফীতি কমাতে সরকার কিছু কিছু পদক্ষেপ নিলেও, এপ্রিল মাসে ট্যাক্সের হার বৃদ্ধি করা হয়। 

জীবনযাত্রার ব্যয় যখন গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ, তখন সাধারণ মানুষের ওপর আরও ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়ার জন্য সমালোচনার শিকার হয়েছে জনসন সরকার। 

ওয়েন প্যাটারসন কাণ্ড 

২০২১ সালে অক্টোবরে তৎকালীন কনজারভেটিভ এমপি ওয়েন প্যাটারসনকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করার সুপারিশ করে হাউজ অব কমন্সের একটি কমিটি। 

কমিটি জানায়, তাকে যেসব কোম্পানি টাকা দেয় তাদের লাভের জন্য লবিয়িংয়ের নিয়ম ভাঙ্গেন প্যাটারসন। 

তবে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে তার সাসপেনশনের বিরুদ্ধে ভোট দেন কনজারভেটিভ নেতারা। তদন্ত কীভাবে পরিচালিত হচ্ছে তা খতিয়ে দেখতে নতুন একটি কমিটিও গঠন করা হয়। 

তবে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে পদত্যাগ করতে বাধ্য হন প্যাটারসন। পরে এ ঘটনায় ব্যর্থতার স্বীকার করেন বরিস জনসন। 

মনোযোগ ও চিন্তার অভাব

একটি স্পষ্ট ও সহজবোধ্য নীতির কারণে বরিস বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় লাভ করেছিলেন- ব্রেক্সিট সম্পাদন করা। 

তবে তার পর থেকে ডাউনিং স্ট্রিটে মনোযোগ ও নতুন আইডিয়ার অভাব ছিল বলে বরিসের সমালোচকদের অভিমত। 

আরও পড়ুন: অবশেষে সরে দাঁড়ালেন বরিস জনসন

বরিসের সাবেক উপদেষ্টা ও বর্তমান প্রধান সমালোচক ডমিনিক কামিংস বরিসকে তুলনা করেছেন একটি নিয়ন্ত্রণহীন শপিং ট্রলির সাথে, যিনি এক অবস্থান থেকে আরেক অবস্থানে মোড় ঘুরে বেড়ান। 

কনজারভেটিভ এমপি ও সাবেক মন্ত্রী জেরেমি হান্ট অভিযোগে করে বলেন, জনসনের 'সততা, দক্ষতা ও দূরদৃষ্টির' অভাব রয়েছে। 


একাত্তর/এসজে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর