আজ পবিত্র হজ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২:৫৯ পিএম

হজের মূল আনুষ্ঠানিকতার মধ্যে একটি হলো হাজিদের আরাফার ময়দানে অবস্থান করা। দিনটিকে হজের দিনও বলা হয়। আরাফার দিনটি হলো জিলহজ মাসের নবম দিন, যা চলতি বছর ৮ জুলাই পালিত হচ্ছে।

আজ সারা বিশ্ব থেকে ১০ লাখ মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন। তাদের কণ্ঠে 'লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুক' ধ্বনিত হচ্ছে।

জিলহজ মাসের প্রথম ১০ দিন হলো পুরো ইসলামী বছরের শ্রেষ্ঠ দিন। রাসুল (সাঃ) বলেছেন, 'জিলহজের এই (প্রথম) দশদিনের চেয়ে মহান এবং আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিন নেই।'

৯ জিলহজ তীর্থযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এখানে তারা জুহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সারা দিন দু'আ করে কাটাবেন। তারা কিবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এ দিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। এ বছর আরাফার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। হজযাত্রীরা সূর্যাস্তের সময় আরাফাত থেকে রওনা হবেন এবং মুজদালিফায় যাত্রা করবেন। সেখানে তারা মাগরিব ও এশার নামাজ পড়বেন।

করোনভাইরাস মহামারিজনিত বিধিনিষেধের কারণে দুই বছর সংখ্যা হ্রাসের পরে এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত মুসলমান নিয়ে হজ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৬ জুন) লাখ লাখ মুসলমান ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা শরীফ প্রদক্ষিণ (তাওয়াফ) করেন। বৃহস্পতিবার হজযাত্রীরা আরাফার ময়দানে মূল অনুষ্ঠানের আগে গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মিনায় অবস্থান করেন।

হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় ২৩টি হাসপাতাল এবং ১৪৭টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ছাড়া মিনায় হজযাত্রীদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ও ২৬টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রয়েছে। রোগীদের নিবিড় পরিচর্যার জন্য এক হাজারেরও বেশি শয্যা রয়েছে এবং বিশেষ করে হিটস্ট্রোক করা রোগীদের জন্য ২০০টিরও বেশি শয্যা রয়েছে। একই সঙ্গে ২৫ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী কেউ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলমান হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপরে মহামারি সংখ্যা হ্রাস করতে বাধ্য করেছিল।

২০২১ সালে মাত্র ৬০ হাজার সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সৌদির বাসিন্দা হজে অংশ নিয়েছিল, যা ২০২০ সালে ছিল মাত্র কয়েক হাজার।


একাত্তর/এআর

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
হজ হল ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ। হজযাত্রা একজন মুসলিমের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ। হজ এমন একটি ধর্মীয় আচার, যা সব মুসলমানরা যতক্ষণ শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে যাতায়াত করতে সক্ষম হয়,...
হজ ভিসার বিষয়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, এই ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণ করা যাবে না।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর