গোপন নথি মামলায় ট্রাম্পের বিচার শুরু ২০ মে

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম

রাষ্ট্রীয় শীর্ষ গোপন নথি এদিক-সেদিক করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মে মাসে শুরু হবে বলে জানিয়েছেন একজন ফেডারেল বিচারক। 

শুক্রবার ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের আদালতের বিচারক আইলিন ক্যানন ২০ মে থেকে বিচারকাজ শুরু করার নির্দেশ দেন। 

আগামী বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটররা এ মামলার বিচারকাজ এ বছরের ডিসেম্বরে শুরু করার অনুরোধ জানিয়েছিলেন।

তবে ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছিলেন নির্বাচনের পরে বিচারকাজ শুরু করতে। অবশেষে দুই পক্ষের মধ্যে আপোষ করে মে মাসের জন্য দিন ধার্য করা হলো। 

এর ফলে নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নের জন্য প্রচারের তুঙ্গে থাকাকালীন সময়ে ট্রাম্পের বিচার চলবে। 

জুলাইয়ের শুরুতে আদালতে ফাইলিংয়ে, ট্রাম্পের আইনি দল যুক্তি দিয়েছিল যে ডিসেম্বরের শুরুর তারিখটি উভয়পক্ষের প্রস্তুতি নেয়ার জন্য বাস্তবসম্মত সময় নয়। 

গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয় ট্রাম্পকে। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোয়াইট হাউজ থেকে জাতীয় নিরাপত্তা ও পরমাণু বিষয়ক রাষ্ট্রীয় গোপন নথি সরিয়েছেন তিনি।

আরও পড়ুন: মণিপুরে নারী লাঞ্ছনা: অভিযুক্তের বাড়িতে আগুন

অভিযোগে বলা হয়, ট্রাম্পের কাছে থাকা গোপন নথিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত ছিল। এসব নথি হাতছাড়া হলে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা।

ট্রাম্পের বিরুদ্ধে এরই মধ্যে দুটি মামলার বিচার চলমান রয়েছে। এর মধ্যে একটি এক পর্ন তারকাকে ঘুষ দেয়ার অভিযোগে। আরেকটি ধর্ষণের অভিযোগে। এছাড়া ক্যাপিটল হিল হামলায় জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। 


একাত্তর/এসজে

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর