গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প

আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:১৩ এএম

গোপন নথি সংক্রান্ত মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে। ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ।

এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজেকে নির্দোশ দাবি করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি কখনোই ভাবিনি যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমনটি ঘটতে পারে। এটি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। দেশ হিসেবে আমরা দ্রুত পতনের দিকে যাচ্ছি।

এর আগে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার অভিযোগে গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের সম্মুখীন হন।


একাত্তর/এআর

ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর