শ্রীলঙ্কা সংকট: পদত্যাগের কথা নিশ্চিত করেছেন রাজাপাকসে

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৪:৪৮ পিএম

পদত্যাগের ব্যাপারে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে নিশ্চিত করেছেন দেশটির পলাতক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। 

সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে নেয়ার পর পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন, বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করতে পারেন রাজাপাকসে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত রাজাপাকসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বুধবারই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়বেন রাজাপেক্ষে। 

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেই তার পদত্যাগ গৃহীত হবে। 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে একমত বিরোধী দলগুলো

পদত্যাগের সিদ্ধান্ত জানালেও প্রেসিডেন্ট রাজাপাকসে এখন কোথায় আছেন তা পরিষ্কার নয়। তবে তিনি কলম্বো বিমানবন্দরে রয়েছেন এবং যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে গুজব শোনা যাচ্ছে। 

এদিকে প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভকারীরা তার বাসভবন ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন। 


একাত্তর/এসজে 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর