'দাবার ঘুঁটি' না হতে এশিয় দেশগুলোর প্রতি চীনের আহবান

আপডেট : ১১ জুলাই ২০২২, ০২:২৬ পিএম

ভূরাজনৈতিক কারণে একটি নির্দিষ্ট অঞ্চলের যেসব শক্তিশালী দেশের পরিস্থিতি পরিবর্তিত হওয়ার ঝুঁকিতে আছে, সেসব দেশ কর্তৃক 'দাবার ঘুঁটি' হিসেবে ব্যবহৃত না হতে এশিয়ান রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

সোমবার (১১ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান সচিবালয়ে নীতিনির্ধারণ বিষয়ক এক বক্তৃতায় তিনি বলেন, এ অঞ্চলের অনেক দেশই একটি পক্ষকে সমর্থন করতে চাপের মুখে রয়েছে।

তিনি বলেন, 'আমাদের উচিৎ এই অঞ্চলকে ভূরাজনৈতিক হিসেবনিকেশ থেকে আলাদা করে রাখা...বড় ধরনের শক্তির প্রতিযোগিতা ও বলপ্রয়োগে তাদেরকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করতে।' 

'আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই থাকা উচিৎ', যোগ করেন তিনি। 

কৌশলগত গুরুত্বের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া শক্তিধর দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্র। এই অঞ্চলের অনেক দেশই এখন যুক্তরাষ্ট্র-চীন শত্রুতার মাঝখানে না পড়তে সতর্ক। 

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাকেই ঐতিহাসিক মানচিত্র অনুযায়ী নিজেদের বলে দাবি করেছে চীন। তবে তাদের এ দাবি আন্তর্জাতিক আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ করেছে আসিয়ানভুক্ত কয়েকটি দেশ। 

সম্প্রতি জি২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে পাঁচ ঘণ্টাব্যাপী এক বৈঠক করেন ওয়াং ই। 

সোমবার ওয়াং জানান, ইতিবাচক আদানপ্রদান ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিকতা ধরে রাখতে নিয়ম প্রতিষ্ঠায় দুই পক্ষকে আলোচনায় আসা উচিৎ বলে ব্লিঙ্কেনকে বলেছেন তিনি। 

আরও পড়ুন: শ্রীলঙ্কা সংকট: পদত্যাগের কথা নিশ্চিত করেছেন রাজাপাকসে

তাইওয়ান প্রশ্নে ওয়াং অভিযোগ করে বলেন, এক চীন নীতিকে বিকৃত ও ফাঁপা করে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ব্যবহার করে চীনের উন্নতিকে বাধাগ্রস্ত করতে চাইছে। 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এক চীন নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত না করলেও, যুক্তরাষ্ট্র-তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করা তাদের দায়িত্ব। 


একাত্তর/এসজে

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর