পালিয়ে মালদ্বীপে গিয়েও বিক্ষোভের মুখে রাজাপাকসে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:২১ পিএম

তীব্র বিক্ষোভের মু্খে গভীর রাতে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। কিন্তু সেখানেও সম্ভবত জায়গা হচ্ছে না তার। তার পালানোর খবরে একদিকে শ্রীলঙ্কা যেমন আরও উত্তপ্ত হয়ে উঠেছে, মালদ্বীপেও শুরু হয়েছে বিক্ষোভ। খবর এনডিটিভির। 

বুধবার (১৩ জুলাই) ভোররাতে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিমানে করে মালদ্বীপের রাজধানীতে পৌঁছেন রাজাপাকসে। সেখানে তাকে স্বাগত জানান মালদ্বীপ পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ। 

তবে তিনি পৌঁছামাত্রই মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কান প্রবাসীরা হাতে প্ল্যাকার্ড ও শ্রীলঙ্কার পতাকা নিয়ে রাজাপাকসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। 

ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজাপাকসে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে অপমানসূচক স্লোগান দিচ্ছে, এমন ভিডিও প্রকাশ করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে। তবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

এদিকে মালের একটি কৃত্রিম সমুদ্রসৈকতে শ্রীলঙ্কানদের বিক্ষোভের সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড জব্দ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সেখানকার স্পেশ্যাল অপারেশনস পুলিশ। 

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল কলম্বো, পদ ছাড়তে চাপে প্রধানমন্ত্রী

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজাপাকসে মালদ্বীপের একটি এক্সক্লুসিভ রিসোর্টে অবস্থান করছেন। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত বা সিঙ্গাপুরে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

শ্রীলঙ্কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উভয় দেশেই রাজাপাকসের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে কেননা দুই দেশের শ্রীলঙ্কানরা বসবাস করেন। 


একাত্তর/এসজে

ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
ইরানে চলমান বিক্ষোভ দমনে আরও কঠোর হলো খামেনির সরকার। দেশটির কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি করেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর