শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১১:৫০ এএম

অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) রাতে এ ঘোষণা দেয়া হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

এক নোটিশে বিক্রমাসিংহে বলেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ঠিক রাখা এবং মানুষের কাছে জীবনধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া স্বাভাবিক রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—সামাজিক অস্থিরতা প্রশমিত করতে এবং দ্বীপরাষ্ট্রটিকে জেঁকে ধরা অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে রানিল প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেকে। 

এক সপ্তাহ আগে রাজধানী কলম্বোর রাস্তায় হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী নেমে এসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর দখল করার পর গোটাবায়া প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুরে যান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত চার

বুধবার (২০ জুলাই) নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে দেশটির পার্লামেন্ট। 

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধারের আশায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে কমপক্ষে ৭৭ জনে পৌঁছেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে ও স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশের...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর