ভারতের সঙ্গে জুড়ে যাক বাংলাদেশ-পাকিস্তান: মনোহরলাল খট্টর

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০২:২৭ পিএম

আবারও বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে এক হতে পারে ভারত। যেমনটা হয়েছে পূর্ব এবং পশ্চিম জার্মানিতে। দেশভাগ খুব কষ্টের; প্রতিবেশি দুই দেশ নিয়ে এমনই মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহরলাল খট্টর।

সোমবার (২৫ জুলাই) গুরুগ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। 

সংবাদমাধ্যম আনন্দবাজার ও এবিপি'র খবরে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে ভারতের একতার কথা বলতে গিয়ে দেশভাগের প্রসঙ্গ টেনে আনেন তিনি। 

তিনি বলেন, যখন পূর্ব ও পশ্চিম জার্মানি এক হতে পারে, তখন পাকিস্তান ও বাংলাদেশও ভারতের সঙ্গে জুড়ে এক হতে পারে। খুব বেশি দিন আগে তো নয়। এই তো ১৯৯১ সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। তেমনি ভারতও আবার অখণ্ড হতে পারে।

দেশভাগকে বেদনাদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।  

আরও পড়ুন: মাঙ্কিপক্স ঠেকাতে গুটিবসন্তের টিকা ব্যবহারে ইইউ'র অনুমোদন

অন্যদিকে ভারতের সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলতে গিয়ে খট্টর বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ‘সংখ্যালঘু’ তকমা দেওয়ার কারণ ছিল। যাতে তারা ভয়ে এবং নিরাপত্তাহীনতার মধ্যে না থাকেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মোদী সরকারের আমলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে দাবি করে তিনি বলেন, ভারত সব সময় চায়, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর