পাঞ্জাবে এগিয়ে ইমরানের দল, নতুন মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১:২৪ এএম

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই আগেই বড় জয় পেয়েছে। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন পিটিআই সমর্থিত প্রার্থী চৌধুরি পারভেজ এলাহি। 

ডন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) সকালে প্রেসিডেন্ট হাউসে এক অনুষ্ঠানে শপথ নেন পারভেজ এলাহি। 

এর আগে গত ২২ জুলাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) হামজা শাহবাজ ১৭৯ ভোট পেয়ে বিতর্কিতভাবে মুখ্যমন্ত্রী হন। যদিও নিয়ন অনুযায়ী ১৮৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পিটিআই মনোনীত প্রার্থী পিএমএল-কিউ নেতা পারভেজ এলাহি। পরে সুপ্রিম কোর্টে যায় বিষয়টি। 

পরে সুপ্রিম কোর্ট স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এলাহিকে শপথ বাক্য পাঠ করাতে গভর্নরকে নির্দেশ দেন। এক্ষেত্রে গভর্নর শপথ পড়াতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট তা পড়াতে পারবেন বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনা: আরও ১৮৮৯ মৃত্যু, বেড়েছে শনাক্ত

এ নিয়ে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার পর মঙ্গলবার দিনশেষে সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত রায়ে ডেপুটি স্পিকারের রুলিংকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে চৌধুরি পারভেজ এলাহিকেই পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে।

পরে পাঞ্জাব গভর্নর মুহাম্মাদ বালিগ-উর-রহমান শপথ পাঠ করাতে অপারগতা জানানোর পর পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভি নব নির্বাচিত এ মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করান।


একাত্তর/আরবিএস 

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর