মাদাগাস্কারে ডাকাতদের দেয়া আগুনে পুড়ে নিহত ৩২

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:১০ পিএম

দ্বীপ দেশ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোরে একাধিক বাড়িতে ‘দাহালো’ নামে পরিচিত ডাকাতদের দেয়া আগুনে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ডয়েছে ভেলে জানায়, রাজধানী থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরের আনকাজোভ জেলায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শনিবার মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড রাকোকোনিরিনা বলেন, দাহালোরা (দস্যু) নির্মমভাবে নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে। কমপক্ষে ৩২ জন মারা গেছেন। 

এ সময় রাকোকোনিরিনা বলেন, যারা এই অপরাধ করেছে তাদের এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করবোই। তাদের বিচার হবে। 

অপরাধীদের ধরতে এরইমধ্যে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত এক আহত ৯

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, এই অপরাধী চক্র মাদাগাস্কারের অনেক এলাকায় গবাদিপশু চুরি করে এবং নানা ধরনের দস্যুবৃত্তির সঙ্গে তারা জড়িত। 

কর্তৃপক্ষ বলেছে, যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে পূর্বে দাহালোর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সে সময় স্থানীয়রা নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছিল। সে কারণেই স্থানীয়দের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। 


একাত্তর/আরবিএস  

ভোটেকোশী ও ত্রিশূলী নদীর প্রলয়ঙ্করী প্লাবনে নেপালের বিদ্যুৎ খাতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) প্রাথমিক অনুমান অনুযায়ী, ডজনখানেক জলবিদ্যুৎ প্রকল্প এবং বিদ্যুৎ সঞ্চালন...
তিব্বত থেকে ধেয়ে আসা ক্ষিপ্রগতির কাদা-পানির তোড়ে তছনছ হয়ে গেছে উত্তর নেপালের রসুয়া জেলা। তিব্বতে উৎপত্তি হয়ে নেপালের ত্রিশূলী নদীতে মিশে যাওয়া ভোটেকোশী নদীর এই প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় বুধবার...
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি নদী ভোটে কোশীতে হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র ঢল ও আকস্মিক বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে নেপালের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা। বিশেষ করে নুয়াকোট এবং ধাদিং জেলায় খরস্রোতা...
হিমালয় কন্যা নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পাহাড়ি এই অঞ্চলে আকস্মিক ঢল পাহাড়ি গ্রামগুলো প্লাবিত করার পাশাপাশি রাস্তাঘাট, সেতু এবং...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর