জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে দোহা চুক্তি লঙ্ঘন তালেবানের: ব্লিনকেন

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৪:১০ পিএম

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে হওয়া দোহা চুক্তিতে কোনো জঙ্গি সংগঠনকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দিয়েছিল তালেবান। কিন্তু আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে তালেবান সেই চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে তালেবানের অক্ষমতা বা অনিচ্ছার মুখেও আমরা আফগান জনগণকে বিস্তৃত ত্রাণ সহায়তা এবং তাদের মানবাধিকার বিশেষ করে নারী ও মেয়েদের অধিকার রক্ষায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমর্থন দিয়ে যাবো।

সোমবার (১ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

অপরদিকে এই হামলাকে আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তালেবান।

আরও পড়ুন: মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। সে সময় জাওয়াহিরির মাথার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।


একাত্তর/এসি

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর