ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৪:৪০ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম ছিল গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে। 

যদিও ব্যবসায়ীরা এ বছরের শেষ দিকে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছেন। এতে জ্বালানির চাহিদা কমবে—এমন শঙ্কার কারণে কমছে তেলের দাম। খবর: রয়টার্স।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেঞ্চমার্ক ব্রেন্ড ক্রুড প্রতি ব্যারেল ২ দশমিক ৬৬ ডলার কমে ৯৪ দশমিক ১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ২ দশমিক ৩৪ ডলার কমে ছিল ৯৩ দশমিক ১০ ডলার।

জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের জ্বালানি তেলের বড় বড় ক্রেতা দেশগুলোতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানির সরবরাহে ঘাটতি এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি মোকাবিলায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর জন্য তেল উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছিল এসব দেশ।

এ বছরের শুরুতে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১২০ ডলারের বেশি উঠেছিল। করোনা মহামারির প্রকোপ কেটে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হতে থাকলে চাহিদা বেড়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারী দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় সরবরাহ ঘাটতিতে দাম এতটা বেড়েছিল।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে চলছে মন্দাবস্থা। উদীয়নমান অর্থনীতির দেশগুলো তাদের ঋণ পরিশোধ নিয়ে পড়েছে বিপাকে। এছাড়া বিশ্বে জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে শূন্য কোভিড নীতির কারণে অর্থনৈতিক কার্যক্রম কমেছে। এসব কারণে চাহিদা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তেলের দাম কমছে।


একাত্তর/জো 

তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপ তৈরির প্রচেষ্টায় চীনের তেল কেনার বিষয়টি এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বজুড়ে...
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ভয়াবহ যুদ্ধের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার কমাতে এবার 'ছায়া জাহাজে'র আশ্রয় নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের কড়া নজরদারি আর সম্ভাব্য হামলা এড়াতে নিজেদের লোকেশন বা...
ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধে বিশ্ব অর্থনীতির পাশাপাশি ঘরোয়া জীবনযাত্রার ব্যয় আকাশমুখী হওয়ায় এখন বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও তিনি ইরানকে কাবু করতে হরমুজ...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর