আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা দেখতে পর্যটকদের ভিড়

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৩:৪৩ পিএম

গেলো বছর প্রায় ছয় হাজার বছরের ঘুম থেকে জেগে ওঠা আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি থেকে চার দিন ধরে লাভা বেরিয়ে আসলেও থামার কোন লক্ষণ নেই। 

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে ৩২ কিলোমিটার দূরে মাউন্ট ফ্যাগ্রাডালসফজাল আগ্নেয়গিরি থেকে বুধবার থেকে গলগল করে বেরিয়ে আসছে লাভা। 

এরিমধ্যে চারদিন পেরিয়ে গেলেও তা থামার লক্ষণ নেই। বিজ্ঞানীদের ধারণা, পরপর ভূমিকম্পের আঘাতেই জেগে উঠেছে আগ্নেয়গিরিটি। 

বিশাল উপত্যকা জুড়ে এই লাভা নিঃসরণ কত দিন চলবে, তা এখনই বলতে পারছেন না তাঁরা। এটি রাজধানী রেকজাভিকের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

আইসল্যান্ডের আন্তর্জাতিক বিমান ট্রাফিক হাব ‘কেফ্লাভিক বিমানবন্দর’ আগ্নেয়গিরির কাছেই। সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে এই বিমানবন্দর আইসল্যান্ডের বড় ভরসা। 

image

অগ্ন্যুৎপাতের কারণে বিমান পরিষেবা অবশ্য ব্যাহত হয়নি। আট মাস আগে শেষবার অগ্নুৎপাত হয়েছিলো ওই আগ্নেয়গিরিতে। এবার টানা অগ্নুৎপাত চলতে থাকায় জারি হয়েছে সতর্কতা। 

দেশটির আবহাওয়া অফিস স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। যাতে যে কোন ধরনের পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে জন্য প্রশাসন-পুলিশকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: সীন নদীতে আটকা পড়েছে তিমি 

এদিকে, আগ্নেয়গিরি ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক। তারা মজেছেন সেলফিতেও। এই এলাকায় ২০২১ সালেও আগ্নেয়-বিস্ফোরণ হয়েছিলো। 

সে সময় কয়েক মাস ধরে টানা লাভা প্রবাহ তৈরি হয়। যা দেখতে লাখো মানুষ ভিড় করেছিলো। আইসল্যান্ড দ্বীপটি উত্তর আটলান্টিকের একটি আগ্নেয়গিরি বেসিনের উপরে অবস্থিত। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
৫০০ বছরেরও বেশি সময় পর সুদূর পূর্ব রাশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গেলো সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। 
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অব্যাহত অগ্ন্যুৎপাতের ফলে ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় ওই এলাকার অন্তত ১১ হাজারের বেশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর