পার্থ-অর্পিতাকে এবার জেরা করতে চায় সিবিআই

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:২৫ পিএম

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পর এবার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তারকৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। 

একই ভাবে তারা জেরা করতে চায় পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, এই কাণ্ডে শুধু পার্থ-অর্পিতাই নন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। 

তারই নাগাল পেতে চান তারা। সিবিআই সূত্রের দাবি, আদালতের নির্দেশে স্কুলে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে তারা। 

সেই মামলার যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করে পার্থ ও অর্পিতাকে ওই কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেয়া হবে। এদিকে ইডি’র মামলা এখন আছে প্রাথমিক পর্যায়ে। 

এই মুহূর্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়।

জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চলেছেন ইডি কর্তারা। সেটি সোমবারই যে কোন সময় হতে পারে বলে জানা গেছে। 

ইতিমধ্যেই পার্থ ও অর্পিতার নামে-বেনামে একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে৷ সব মিলিয়ে ৯টি ফ্ল্যাটের পাওয়া গিয়েছে। এরমধ্যে চারটি পার্থ ও পাঁচটি রয়েছে অর্পিতার নামে।

এছাড়া তালিকায় রয়েছে বাংলো এবং রিসোর্টও। এসব জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি উদ্ধার করে ইডি। এবার তাই আটঘাট বেধেই পার্থ-অর্পিতার মুখোমুখি হতে সংস্থাটি। 


একাত্তর/এসি

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেল মন্ত্রণালয়ের অনুরোধে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্ত শুরু করেছে।এছাড়া ওড়িশা পুলিশ ‘অবহেলাজনিত কারণে মৃত্যু ও...
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার...
ভারতের দিল্লি ও মুম্বইয়ের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) কার্যালয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান।বুধবার (১৫...
প্রায় ২৭ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ শেষে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আনন্দবাজারের খবর।শনিবার (২৩ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর