ব্রিটিশদের লুট করা দুর্লভ প্রত্নবস্তু ফেরত পাচ্ছে নাইজেরিয়া

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৬:১৯ পিএম

১৮৯৭ সালে ব্রিটিশ সৈন্যদের দ্বারা বেনিন শহর থেকে লুট করা 'বেনিন ব্রোঞ্জ' নামে পরিচিত ১২টি পিতলের ফলকসহ মোট ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়ার সরকারকে ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে লন্ডনের হর্নিম্যান মিউজিয়াম। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৭ আগস্ট) ইউরোপের আলোচিত এ মিউজিয়ামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় অবস্থিত বেনিন রাজ্যে ১৬ শতকের দিকে পিতল এবং ব্রোঞ্জ দিয়ে নানা শিল্পকর্ম তৈরি হতো। বেনিন ব্রোঞ্জ হলো সাংস্কৃতিকভাবে  আফ্রিকার উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে একটি। 

নাইজেরিয়ায় ব্রিটিশ সামরিক আগ্রাসনের সময় এমন হাজার হাজার শিল্পকর্ম জব্দ করা হয় এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যাদুঘরে পাচার করা হয়েছিল। 

image


আফ্রিকার দেশগুলো বছরের পর বছর ধরে অনুসন্ধানকারী এবং উপনিবেশকারীদের দ্বারা লুণ্ঠিত শিল্পকর্ম পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। অন্যদিকে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো ঔপনিবেশিকতার সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা করে চলেছে। 

জার্মান কর্তৃপক্ষ গত মাসে প্রথমবারের মতো এক হাজার একশ'টিও বেশি অমূল্য ভাস্কর্য নাইজেরিয়াতে ফেরত দিয়েছে।  

লন্ডনের হর্নিম্যান মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভের কমিশন (এনসিএমএম) বছরের শুরুতে প্রত্নবস্তুগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেছিল।

image


হর্নিম্যান মিউজিয়াম অ্যান্ড গার্ডেনের ট্রাস্টিদের চেয়ার ইভ স্যালোমন বলেন, প্রমাণ খুবই স্পষ্ট যে এই বস্তুগুলো বলপ্রয়োগের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছিল। ফলে জিনিসগুলো তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া নৈতিক এবং উপযুক্ত পদক্ষেপ।

তবে মিউজিয়াম সংশ্লিষ্টরা বলছেন, এসব ফেরত দেয়ার ফলে ব্রিটিশ মিউজিয়ামের উপর চাপ বাড়াতে পারে। কারণ, এই মিউজিয়ামের সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে বেনিন ব্রোঞ্জ অন্যতম। 


একাত্তর/আরবিএস  

ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে।
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় ব্যস্ত ওই...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর