আবারো আলোচনায় আমেরিকার হেলফায়ার ক্ষেপণাস্ত্র

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:৩৫ পিএম

আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি নিহত হবার পর, আবারও আলোচনায় এসেছে আমেরিকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র- হেলফায়ার।

নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এই হামলার সফলতার ফলে ভবিষ্যতেও এমন হামলার সম্ভাবনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী অভিযানে নিয়মিত যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র তার নাম হেলফায়ার বা নরকের আগুন।

এই হেলফায়ার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। হেলিকপ্টার, স্থলযান, জাহাজ, বিমান, মানুষবিহীন ড্রোনসহ নানা প্ল্যাটফর্ম থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়।

image

হেলফায়ার ক্ষেপণাস্ত্রের লাইনে একটি সর্বশেষ সংযোজন হল হেলফায়ার আর.নাইন.এক্স। এটি ওবামা প্রশাসনের আমলে তৈরি করা হয়।

এই অস্ত্রে পপ-আউট সোর্ড ব্লেড ব্যবহার করা হয়েছে যা আশেপাশের এলাকার নূন্যতম ক্ষতি করে লক্ষ্যবস্তুকে হত্যার জন্য ডিজাইন করা হয়েছে।

আক্রমণের সময় সাধারণ মানুষের হতাহতের হার কমানোর লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই মিসাইল। তার কক্ষপথে থাকা সব কিছু টুকরো করে দেয় এই মিসাইল।

image

এটিকে নিনজা বোমাও বলা হয়। এর ওজন প্রায় ৪৫ কেজি। মিসাইলটি ড্রোন, হেলিকপ্টার, বিমান এবং মার্কিন বাহিনীর ব্যবহৃত হুমভিস থেকেও উৎক্ষেপণ করা সম্ভব।

এই ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৫০০ মিটার থেকে ১১ কিলোমিটার পর্যন্ত। এই সীমা নির্ভর করে কোন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার ওপর।

আরও পড়ুন: ক্রিমিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেন জেলেনস্কি

২০১৫ সালে সিরিয়ায় ব্রিটিশ বংশোদ্ভূত ইসলামিক স্টেটের জঙ্গি ‘জিহাদি জন’ ও ২০২০ সালের শুরুর দিকে ইরানি জেনারেল সোলেমানিকে হত্যায় এই ‘হেলফায়ার’ ব্যবহার করা হয়।

বারবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অন্যতম প্রধান কারণ হচ্ছে- সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে হামলার সক্ষমতা।

একাত্তর/আরএ

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইরান-আমেরিকা যুদ্ধের সপ্তম মাসে এসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক সংকটে রূপ নিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আকস্মিক ও শক্তিশালী অভিযানের মুখে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর