সালমান রুশদির ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০১:২৯ পিএম

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ করা হয়েছে।

এনবিসি নিউইয়র্কের তথ্যমতে, পুলিশের হাতে আটক হামলাকারীর যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা হাদি মাতার (২৪)। হামলাকারী ইরানি শাসকগোষ্ঠীর সমর্থক ও শিয়া অনুসারী বলে জানিয়েছেন পুলিশ। যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদি মাতারের আগের রেকর্ড জানতে এবং হামলার উদ্দেশ্য বের করতে চেষ্টা করছে পুলিশ।

এর আগে, শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন।

উল্লেখ্য, সালমান রুশদি ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন। অনেকেই এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

বইটি প্রকাশিত হওয়ার পর প্রায় ৯ বছর সালমান রুশদিকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়। 


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাইস্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সম্ভাব্য হামলাকারীও আছেন বলে জানিয়েছে পুলিশ।
রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রের কারাচায়েভো-চেরকেসিয়ায় গোলাগুলিতে দুই পুলিশ সদস্য ও পাঁচ হামলাকারীর মৃত্যু হয়েছে।
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর