পানি ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ হতে পারে যুক্তরাজ্যে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯:৩৪ পিএম

ইউরোপ জুড়ে অব্যাহত তাপদাহের জেরে যুক্তরাজ্যের বিস্তৃত অঞ্চলে খরা ঘোষণা করেছে দেশটির সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এর ফলে ব্রিটিশ নাগরিকদের পানি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে কর্তৃপক্ষ। 

এনভায়রনমেন্ট এজেন্সি (ইএ) চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করে যে, পুরো যুক্তরাজ্য জুড়ে একটি প্রাক-খরা পর্যায়ে চলছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইএ আরও জানায়, এখন যেহেতু আঞ্চলিক খরা ঘোষণা করা হয়েছে, এর ফলে বাসাবাড়িতে পানি ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আসতে পারে। আর পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে ব্যবসার উপরও এর প্রভাব পড়বে।

তবে বাসাবাড়িতে পানি ব্যবহারের বিষয়ে এখনও কোনো বিধিনিষেধ আরোপ করেনি স্থানীয় প্রশাসন। 

image


দক্ষিণ এবং পূর্ব ইংল্যান্ডে চলতি জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে গড় বৃষ্টিপাত ১০ শতাংশেরও কম রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে ইংল্যান্ডের জন্য এটি ছিল ১৯৩৫ সালের পর সবচেয়ে শুষ্ক জুলাই মাস। চলতি আগস্টেও একই পরিস্থিতি অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে খরার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে গত চার বছরের মধ্যে এবারই প্রথম এইধরনের ঘোষণা দেয়া হল। উল্লেখ্য, খরা ঘোষিত অঞ্চলগুলোর মধ্যে রাজধানী লন্ডনও রয়েছে।

চলতি সপ্তাহে লন্ডনের তাপমাত্রা আরও একবার ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: নিউইয়র্ক শেয়ার বাজার ছাড়ার ঘোষণা পাঁচ চীনা কোম্পানির

অন্যদিকে দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিউতে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে পানি সাশ্রয় একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ স্থানটির সামনের উদ্যানটি পানির অভাবে বাদামী রং ধারণ করেছে এবং সেখানকার গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর