এবার হত্যার হুমকি পেলেন লেখক জে কে রাওলিং

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:২২ পিএম

বুকার জয়ী লেখক সালমান রুশদির উপর হামলার রেশ কাটতে না কাটতেই হত্যার হুমকি পেয়েছেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। তাঁকে টুইটারে এই হুমকি দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, রুশদির ওপর নৃশংস হামলার ঘটনায় সোচ্চার হবার কারণে রাওলিংকে হত্যা হুমকি দেয়া হয়েছে। রুশদির ঘটনার ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন রাওলিং।

রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, আশা করছি উনি ঠিক আছেন।

এরপরই এক টুইটার ব্যবহারকারী তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর টুইটের জবাবে এক ব্যবহারকারী লেখেন, চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।

আরও পড়ুন: ভেন্টিলেটর সরানো হয়েছে, কথা বলছেন রুশদি

যে টুইটার হ্যান্ডল থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন রুশদি। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী নিউজার্সির বাসিন্দা ২৪ বছর বয়সী হাদি মাতার।


একাত্তর/এসজে

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি জারি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার ইসরাইলি...
২০২২ সালে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) কিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু তিন বছর না যেতেই এবার সেই এক্স বিক্রি করে দিলেন এই মার্কিন...
ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন শীর্ষ নেতা ইয়হিয়া সিনাওয়ারকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরাইল। এনিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক সামরিক ঘাঁটিতে বলেন, ইসরাইল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর