তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ সঙ্কটে চীনের সিচুয়ান প্রদেশ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:০৩ পিএম

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির মধ্যে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিচুয়ান প্রদেশের তাঝোউ শহরে প্রায় ৫৪ লাখ মানুষের বসবাস। সেখানে চলমান তাপদাহের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যা স্থায়ী হয় প্রায় তিন ঘণ্টার মতো।

চীনা কর্মকর্তারা বলছেন, ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে প্রদেশের কলকারখানাগুলো উৎপাদন কমাতে বা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

এদিকে সিচুয়ান ও এর আশপাশের প্রদেশগুলোতে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

কর্মকর্তাদের বরাতে জানা যায়, শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জলাধারগুলো। 

এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত অফিস ও ঘরবাড়িতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। যার কারণে বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলো পড়েছে বেকায়দায়।

ইয়াংসি নদী, যা এশিয়ার দীর্ঘতম নৌপথ, এতে রেকর্ড পরিমাণ পানি কমেছে। কিছু অংশে স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টি হয়েছে। ১৮৬৫ সালে হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে হুবেই প্রদেশের উহানে এ নদীর স্তর অবস্থান করছে সর্বনিম্ন পর্যায়ে।

তবে সুখবর হলো, এখনো খাবার পানি সরবরাহের ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দেয়নি যদিও চাষের ক্ষেত্রে রয়েছে পানির সংকট।


একাত্তর/জো 

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর