খুনির সঙ্গে প্রেম-বিয়ে, তার হাতেই খুন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:০৯ এএম

খুনির সঙ্গে একজন নারীর প্রেম হতেই পারে। শুধু প্রেম কেন, বিয়ে-সংসারও হতে পারে। এমন উদাহরণ পৃথিবীতে ভুরি ভুরি আছে। তাই বলে খুনি প্রেমিকের হাতে খুন। এমন এই ভয়ঙ্কর ঘটনাই ঘটেছে রাশিয়াতে। খুনির সঙ্গে প্রেম ও বিয়ের খুনেরও শিকার হয়েছেন এক নারী।

প্রেমিকার নাম স্টেপন ডালজিক, আর প্রেমিকার নাম ওকসানা পালুদেন্তসা। দু’জনেই অপরাধ করে কারাভোগ করছিলেন। আগে থেকে তারা একে অপরকে চিনতেন না। জেলের মধ্যেই প্রেমের কাহিনী শুরু। চিঠি চালাচালিতে চলে চুটিয়ে প্রেমালাপ।

এরপর একে একে শাস্তির মেয়াদ শেষে ছাড়া পান দু’জনেই। আগে ওকসানার মেয়াদ শেষ হয় এবং তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর স্টেপনের সাজা শেষ হলে দুজনে মিলে নতুন ভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের দিন ঘটে যায় মারাত্মক কাণ্ড।

বিয়ের দিন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ওকসানা। এক সময় কিছু পুরুষ বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। আর তা দেখে সহ্য করতে পারলেন স্টেপন। কথায় বলে, কয়লা ধুলে ময়লা যায় না। মাথায় রক্ত চড়ে যায় খুনে স্টেপনের।

অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে শুরু বন্ধুদের সামনেই ওকসানাকে বেধড়ক মারধোর করত শুরু করেন স্টেপন। মারধোরের কারণে শেষমেশ মৃত্যু হয় ওকসানার। দ্রুত হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় ওকসানার পরিবার দারুণভাবে ভেঙে পরে।

বিয়েতো দারুণ আপত্তি ছিলো পরিবারের। কিন্তু ওকসানা জিদ ধরে বসে ছিলেন। তার এক কথা বিয়ে করতে হয় তো স্টেপনকে বিয়ে করবেন। শেষমেশ মেয়ের জেদের কাছে হার মানে পরিবার। কিন্তু এমন পরিণতির কথা পরিবার ভাবতেও পারেনি।

আরও পড়ুন: উগান্ডার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্য ইন্টারনেট

স্টেপনের ওই মূর্তি দেখে বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যান আত্মীয় ও বন্ধুরা। পরে ওকসানার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্টেপনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে তাকে ১৮ বছরের জন্য কারাদণ্ড দেন বিচারক।


একাত্তর/আরএ

বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
প্রেম না শোনো কোনো বাধা। বিশ্বের সব জনপদ জুড়েই এমন উদাহরণ রয়েছে। এবার এক ভিক্ষুকের সঙ্গে প্রেম করে সাজানো সংসার ভেঙে দিয়েছেন এক ভারতীয় নারী। এই খবর চাউর হতেই এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেট...
২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর