ভারতে জাতীয় সমীক্ষায় নারী-পুরুষ সম্পর্ক নিয়ে যা বললো

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম

একাধিক নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক কিংবা বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরার ক্ষেত্রে সবচেয়ে বেশি আঙ্গুল উঠানো হয়ে থাকে পুরুষদের উপরই। 

আর এখন তো পরকীয়া এবং এই কারণে বিচ্ছেদ, এমন কি খুনাখুনির ঘটনাও ঘটছে অহরহ। যত দিন যাচ্ছে ততোই বাড়ছে সম্পর্কের জটিলতা। 

এমন পরিস্থিতির মাঝেই ভারতজুড়ে পরিচালিত এক জাতীয় সমীক্ষায় ওঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে পুরুষের তুলনায় নারীর শয্যাসঙ্গী বেশি।

মোট এক লক্ষ পুরুষ ও এক লক্ষ ১০ হাজার নারীর ওপর সমীক্ষা হয়। সমীক্ষার প্রতিবেদন বলছে, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের তুলনায় নারীর সঙ্গী অনেক বেশি। 

রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পণ্ডিচেরি ও তামিলনাড়ুতে গড় শয্যাসঙ্গীর হিসাবে পুরুষদের থেকে এগিয়ে আছেন নারীরা। 

এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন রাজস্থানের নারীরা। ওই রাজ্যের নারীদের শয্যাসঙ্গী প্রায় ৩ দশমিক এক জন। এর বিপরীতে পুরুষদের সঙ্গী সংখ্যা এক দশমিক আট জন।

তবে বিয়ে বা লিভ ইন সঙ্গী ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে কিন্তু পুরুষদের মধ্যেই। এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে নারীরা।

আরও পড়ুন: করোনা-মাঙ্কিপক্স আর এইচআইভি, এক সঙ্গে এক দেহে বসবাস

সমীক্ষার প্রতিবেদক জানাচ্ছে, চার শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন। স্থায়ী সঙ্গীর বাইরে শারীরিক সম্পর্কে জড়ানো নারীর সংখ্যা শূণ্য দশমিক পাঁচ শতাংশ।

সমীক্ষায় আরো বলা হয়েছে, কর্মব্যস্ত ক্যারিয়ারের বিষয়টি প্রভাব ফেলছে নারী পুরুষ সম্পর্কে। বিশেষ করে বিয়ে বা লিভ ইনের ক্ষেত্রে। প্রিয়জনের সঙ্গে কাটানো সময় কমে যাচ্ছে। 

এর কারণে ক্রমশই প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। তুচ্ছ কারণে চলে ঝগড়াঝাটি আর অশান্তি। সম্পর্ক হারাচ্ছে উষ্ণতা। আর সম্পর্কের মাঝে জায়গা করে নিচ্ছে তৃতীয় ব্যক্তি। 


একাত্তর/এসজে
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর