মারা গেছেন সভ্যতার বাইরে থাকা শেষ গুহা মানব

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:২৪ এএম

ব্রাজিলে সভ্যতার সাথে যোগাযোগহীন আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্য মারা গেছেন। ২৬ বছর ধরে একাকি বসবাস করার পর মারা গেলেন তিনি। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে একাকি মানুষ। তিনিই তার গেত্রের শেষ সদস্য ছিলেন।

সভ্যতার সাথে যোগাযোগ না থাকায় তার নাম জানা যায়নি। তবে তিনি ‘ম্যান অফ দ্য হোল’ নামে পরিচিত ছিলেন। বাসস্থানের কাছে তিনি অনেকগুলো গভীর গর্ত খনন করেছিলেন, যার মধ্যে কিছু তিনি প্রাণীদের ফাঁদে ফেলতে ব্যবহার করতেন। বাকিগুলো লুকানোর জায়গা বলে ধারণা করা হয়। এ কারণে তাকে এ নামে ডাকা হতো। 

image

গত ২৩ আগস্ট তার ঘরের বাইরে একটি হ্যামকের উপর তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহে সহিংসতার কোনো চিহ্ন ছিল না তাই এটাকে স্বাভাবিক মৃত্যু বলে অনুমান করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, তার বাসস্থলে অনুপ্রবেশের  কোনো চিহ্ন ছিল না এবং তার কুঁড়েঘরের সবকিছুই স্বাভাবিক আছে। কর্মকর্তারা বলেছেন, পুলিশ ময়নাতদন্ত করবে। মৃত্যুকালে তার বয়স ৬০ বছর হয়েছিল বলে মনে করা হচ্ছে।

image

১৯৭০ এর দশকের শুরুর দিকে আবাদি জমি সম্প্রসারণের জন্য পশুপালক কৃষকরা উপজাতি গোত্রটির অধিকাংশ সদস্যকে হত্যা করেছিলো বলে ধারণা করা হয়। তার গোত্রের শেষ ছয় সদস্যকে ১৯৯৫ সালে হত্যা করা হয়েছিল।  তারা বলিভিয়ার সীমান্তবর্তী রন্ডোনিয়া রাজ্যের তানারু আদিবাসী এলাকায় বাস করত।

১৯৯৬ সাল থেকে ব্রাজিলের আদিবাসী বিষয়ক এজেন্সি (ফুনাই) এর কর্মকর্তারা 'ম্যান অফ দ্য হোল'কে নিরাপত্তা দেয়ার জন্য তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। ২০১৮ সালে ফুনাইয়ের সদস্যরা জঙ্গলে গিয়ে তার একটা ভিডিও ধারণ করতে সক্ষম হয়। ভিডিওতে তাকে কুঠার সদৃশ কিছু দিয়ে একটি গাছ কাটতে দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ফুনাই সদস্যরা খড় দিয়ে তৈরি ঘর ও তার খোড়া গভীর গর্ত দেখতে পায়। কিছু গর্তের নীচে বন্যপ্রাণী ধরার ফাঁদ ছিলো। বাকিগুলো লুকানোর জন্য ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। তার ঘর এবং ক্যাম্পসাইটে পাওয়া প্রমাণ থেকে জানা যায়, তিনি ভুট্টা, ম্যানিওক, পেঁপে ও কলার মতো ফল রোপণ করেছিলেন।

ব্রাজিলে প্রায় ২৪০টি আদিবাসী উপজাতি রয়েছে। 

image

একাত্তর/এআর

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর