প্রকাশ্যে বৃদ্ধ শ্বশুরকে চড় মারলেন পুলিশ পুত্রবধূ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম

ক্ষমতার দাপট বলে একটি কথা আছে। এমন সব দাপটের কাছে কখন কে নাস্তানাবুদ হতে হবে, সেটা আগে থেকে বলা যায় না। এই দাপটে ঘটে যায় অচিন্তনীয় ঘটনাও। 

তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। পুলিশ পুত্রবধূর হাতে লাঞ্ছিত হয়েছেন এক বৃদ্ধ শ্বশুর। প্রকাশ্যে চড় খেতে হয়েছে পুত্রবধূর কাছ থেকে। 

ঘটনার সময় সামনেই দাঁড়িয়ে ছিল সহকর্মী, কিন্তু সেটি তোয়াক্কা না করে বৃদ্ধ শ্বশুরের ওপর মাকে নিয়ে একের পর এক চড় মারতে থাকেন পুলিশ পুত্রবধূ।

৬ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লির লক্ষ্মীনগরের একটি ডিফেন্স কলোনিতে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘরের মধ্যে এক বৃদ্ধ বসে আছেন। সেখানে দুই নারী এবং এক জন পুলিশকর্মী ছিলেন। 

কথা চলার সময় হঠাৎই নারী সাব-ইন্সপেক্টর তার সহকর্মীর সামনেই শ্বশুরকে মারতে শুরু করেন। সহকর্মী মধ্যস্থতা করার পর বিষয়টি থামে।

আরও পড়ুন: উদ্বোধনের সময় হুড়মুড় করে ভেঙ্গে পড়লো সেতু

কলোনিটি পুলিশ স্টেশনের পাশেই ছিল। শ্বশুরের সঙ্গে কোনো এক ঘটনা নিয়ে আদালতে মামলা চলছিলো। আর তার মধ্যেই এমন ঘটনা ঘটলো। 

দিল্লি পুলিশ বলছে, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে পুলিশ।


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর