ক্রেতার খাবার খেয়ে হাড়গোড় দিলো ডেলিভারিম্যান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৭ পিএম

অনলাইনে খাবার কিনে খাওয়া শুরুর দিকে জনপ্রিয়তা না পেলেও কর্মব্যস্ত জীবনে দিনকে দিন এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে। খাবার ডেলিভারি সেবার সংখ্যাও বাড়ছে। 

বাড়িতে বসে রেস্তোরাঁ কিংবা কোন পাচকের খাবার খেতে এখন অনেকেই অনলাইনে অর্ডার করছেন। কিন্তু অর্ডার করা খাবার যদি ডেলিভারিম্যান খেয়ে ফেলে না হলে কেমন হয়?

হতবিহ্বল হয়ে পড়ার এমন ঘটনাও ঘটেছে। এক ক্রেতা খাবার অর্ডার করে অপেক্ষায় আছেন। এক সময় খাবার ডেলিভারিও হলো। কিন্তু প্যাকেট খুলে দেখলেন ভেতরে খাবার নেই। ঠিক এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ড্যামিয়েন স্যান্ডার্স নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। তিনি তার অভিনব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সম্প্রতি। 

স্যান্ডার্স বলেছেন, তিনি সম্প্রতি মুরগির ডানা বা চিকেন উইংসের সাথে পানীয় ও চিপস অর্ডার করেছিলেন। কিন্তু চিকেন উইংসের বদলে পেয়েছেন কেবল হাড়, আর সাথে একটি চিরকুট। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে তিনি আরও জানান, ঠাণ্ডা পানীয় ঠিকঠাক এলেও চিপসের প্যাকেট ছিলো ফাঁকা। আর, চিকেন উইংসের জায়গায় পড়ে ছিলো মুরগির হাড়। 

তবে খাবারের ব্যাগে একটি হাতে লেখা চিঠি ছিলো। ডেলিভারিম্যান নিজের নামে লেখা সেই চিঠিতে বলেছেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার খাবার খেয়ে ফেলেছি।

খাবার দিতে আসা সেই ব্যক্তি আরো লেখেন, খিদের চোটে তার পেট চোঁ চোঁ করছিল। কিন্তু তার কাছে কোন টাকা না থাকায় তিনি খাবারগুলো খেয়ে ফেলেছেন। 

ডেলিভারিম্যান আরও জানান, তিনি শিগগিরই চাকরি ছেড়ে দেবেন। এ ছাড়া খাবার খাওয়ানোর জন্য চিঠির শেষে ড্যামিয়েনের জন্য দোয়াও করেছেন তিনি। 

ড্যামিয়েন স্যান্ডারর্স পুরো ঘটনায় খুব রেগে গেলেও, অনেকেই ডেলিভারিম্যানের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরোধ করেছেন তাকে ক্ষমা করে দেয়ার জন্য। 



একাত্তর/এআর

পৃথিবীজোড়া বিখ্যাত ভারতীয় খাবারের পদ বাটার চিকেন ও ডাল মাখানি নিয়ে আইনি লড়াই নতুন মোড় নিয়েছে।
সারা পৃথিবীতে ভারতীয় খাবার বললে প্রথম যে নামটি আসে তা হলো বাটার চিকেন। দ্বিতীয়টি ডাল মাখানি। পৃথিবীজোড়া পরিচিত এই খাবার দুটো নিয়ে ঠোকাঠুকি গড়িয়েছে এবার আদালত পর্যন্ত।
অ্যালকাহোল পানীয়র মধ্যে হুইস্কির একটা আলাদা চাহিদা রয়েছে। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় অ্যালকাহোল পানীয় বললেও ভুল হবে না। হুইস্কির নানা জাত রয়েছে। তবে সবার উপরে সিঙ্গেল মল্ট হুইস্কি । সাধারণত বেশিরভাগ...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজী সুভাস চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে খাবার ও এসি ছাড়া তিন ঘণ্টা ধরে আটকে ছিলেন প্রায় ১৫০ যাত্রী। এ সময়ের মধ্যে যাত্রীদের উড়োজাহাজ...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর