কানাডায় ছুরি নিয়ে হামলাকারি একজনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮ পিএম

কানাডার সাসকাচুয়ান প্রদেশে রোববার (৪ এপ্রিল) ছুরি হামলা চালিয়ে ১০ জনকে হত্যা ও ১৮ জনকে আহত করার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মাইলস স্যান্ডারসন হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার বিকালে সাসকাচুয়ানের রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে স্যান্ডারসন নামের ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। 

সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর জানান, হামলার পর স্যান্ডারসন একটি গাড়ি চুরি করে সেটিতে করে পালানোর চেষ্টা করছিলেন। পুলিশ তখন ধাওয়া করে রসটার্ন শহরের কাছে তাকে ধরে ফেলে এবং সে সময় তার কাছে একটি ছুরি পাওয়া যায়।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পরপরই স্যান্ডারসন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। 

বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় তোলা ছবিতে স্যান্ডারসনকে দাঁড়ানো অবস্থাতেই দেখা গিয়েছিল। পরে তিনি কিভাবে এবং কেন অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেয়নি পুলিশ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক এর আগে স্থানীয় মিডিয়াকে বলেছিলেন যে স্যান্ডারসন নিজের আঘাতে মারা গেছেন।

সবশেষ পাওয়া তথ্য মতে, ছুরি হামলায় আহতদের মধ্যে দশজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে জাল নোটসহ আটক চার

পুলিশ বলছে, ৩০ বছর বয়সী ড্যামিয়েন স্যান্ডারসন এবং ৩১ বছর বয়সী মাইলস স্যান্ডারসন দুই ভাই। ডেমিয়েন স্যান্ডারসনও হামলায় জড়িত ছিলেন। 

কিন্তু সোমবার জেমস স্মিথ ক্রি নেশন এলাকা থেকে ডেমিয়েনের লাশ উদ্ধার করা হয়। তিনি তার ভাইয়ের হাতেই খুন হয়েছেন কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। 


একাত্তর/আরবিএস 

কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর