ব্রিটিশ সিংহাসনে রাজা চার্লস, আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ এএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনসহ আরও ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হচ্ছেন ৭৩ বছর বয়সী চার্লস। তিনি হচ্ছেন রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বড় সন্তান। 

১০ সেপ্টেম্বর তাঁকে আনুষ্ঠানিক ভাবে রাজা হিসাবে ঘোষণা করা হবে লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে। তবে এদিনই তাঁর অভিষেক অনুষ্ঠান হচ্ছে, প্রথা অনুযায়ী এটি কিছুদিন পরে হয়।

এর আগে ৭০ বছর রাজত্ব করার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের এডিনবরার ব্যালমোরাল দুর্গে মারা যান। তার বয়স হয়েছিলো ৯৬ বছর। 

রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় তিনি ছিলেন বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী। ছিলেন রাজতন্ত্র থেকে রাজপরিবারে রূপান্তরের কারিগর। 

মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন রাজা চার্লস। শুক্রবার স্কটল্যান্ডে ব্যালমোরাল প্রাসাদ থেকে ফিরে এসেই রাজা চার্লস বাকিংহাম প্রাসাদের শোকরত নাগরিকদের সঙ্গে দেখা করেন। 

image


রানির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রিটিশ পার্লামেন্টের এক বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রাজা চার্লস দেখা করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে। 

পূর্ব নির্ধারিত না থাকলেও, প্রধানমন্ত্রী ট্রাসের সঙ্গে দেখা করার পর রাজা চার্লস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে। 

১৯৪৮ সালের ১৪ নভেম্বর বাকিংহাম প্রাসাদে চার্লস জন্ম নেন। তার জন্মের পূর্বেই ঠিক হয়ে যায় এলিজাবেথ-ফিলিপের সন্তান জন্মগ্রহণ করলেই রাজকুমার হিসেবে বিবেচিত হবে। 

১৯৫৫ সালে বাকিংহাম প্রাসাদ থেকে বলা হয় চার্লস ঘরে থেকে পড়াশোনা করে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাখ করবেন। চার্লসই রাজ পরিবারের প্রথম সদস্য এমন শিক্ষার সুযোগ লাভ করেন।

প্রাসাদে শিক্ষা গ্রহণের পর তিনি লন্ডন, হ্যাম্পশায়ার এবং স্কটল্যান্ডে পড়াশোনা করেন। এরপর ১৯৬৭ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৯৭১ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। 

এছাড়াও তিনি অ্যাবেরিস্টিথ ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলসে অধ্যয়ন করেন। এরপর রয়্যাল এয়ারফোর্স কলেজ ও ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজে ভর্তি হন। 

১৯৭১-৭৬ সময়ে রয়্যাল নেভিতে ছিলেন তিনি। পরে আধুনিক স্থাপত্যবিদ্যার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চার্লস। 

আরও পড়ুন: রাজা চার্লসের জন্য অপেক্ষা করছে যেসব আচার-অনুষ্ঠান

৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ এখন যাবে তাঁর বড় ছেলে উইলিয়ামের মাথায়।

প্রিন্সেস ডায়নাকে ১৯৮১ সালে বিয়ে করেন চার্লস। ১৯৯৬ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। এ ঘরে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি নামে দুই পুত্র রয়েছে। 

পরে ২০০৫ সাল থেকে ক্যামিলা, ডাচেস অব কর্নওয়ালের সাথে সংসারধর্ম পালন করছেন চার্লস। ব্যক্তিজীবনে রাজা চার্লস অনেক নারীর সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়েছেন। 

একাত্তর/এসজে 

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর