ধার করে শত শত কোটি টাকার মালিক এক তরুণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

টাকা পয়সা ধার করা খারাপ। ধার করে আর যাই হোক ধনী হওয়া যায় না। ধার নিয়ে এমন ধরনের কথা প্রচলন আছে যুগ যুগ ধরে। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণ করলেন এক তরুণ।

বন্ধু, আত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ধার করেই রীতিমতো শত শত কোটি টাকার মালিক বনে গেছেন আমেরিকার তরুণ শিক্ষার্থী জেক ফ্রিম্যান।

২০ বছরের এই কলেজ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে গণিত ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। মাত্র এম মাসের মধ্যে তিনি এখন মিলিওনিয়ার।

এক মাসে ৬৭৫ কোটি টাকার মালিক হয়েছে ফ্রিম্যান। এমন ঘটনায় তার পরিবার দারুণভাবে বিচলিত হয়ে পড়লেও নির্বিকার এই তরুণ। জানালেন, এনিয়ে কোন টেনশন নেই তার।

image


তবে জেক ফ্রিম্যান কি করে এতো টাকার মালিক হলেন, তা নিয়ে কৌতুহলের শেষ নেই। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে এসেছে তার ধনী হবার পেছনের গল্প।

গত জুলাইয়ে ৫০ লক্ষ শেয়ার কেনেন তিনি। শেয়ার প্রতি খরচ হয়েছিল ৪৫০ টাকা। যে শেয়ার তিনি ৪৫০ টাকায় কিনেছিলেন, এক মাস পর সে শেয়ারের এক একটির দাম হয় ২,২৬০ টাকা।

এক হাউসওয়্যার চেইনের এই শেয়ারের দাম বাড়তেই, ফ্রিম্যান তা বিক্রি করতে এক মুহূর্ত দেরি করেননি। সব শেয়ার এক সঙ্গে ছেড়ে দিয়ে আয় করেন ৯০০ কোটি টাকা।

অর্থাৎ এক মাসে তাঁর লাভ হয় ৬৭৫ কোটি টাকা। ২২৫ কোটি টাকা বিনিয়োগ করে ফ্রিম্যান এই লাভের মুখ দেখেন। তাই ধার শোধ করতে একবিন্দু দেরি করেননি তিনি।

তবে ফিম্যানের ধনীর হবার ফেসারত দিতে হয়েছে যে কোম্পানির শেয়ার কিনেছিলেন সেটির সিএফও গুস্তাভো আর্নেলকে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ইনসাইডার ট্রেডের।

যার জেরে অন্য শেয়ারহোল্ডাররা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর সেই বিপুল ক্ষতির কারণে ম্যানহাটনে তাঁর আবাসনের ১৯তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন গুস্তাভো।

এই ঘটনার বড় ফ্রিম্যানের পরিবারও ভয় পেয়ে যায়। তাদের ধারণা প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা তাদের ছেলেকে হত্যা করতে পারে, অপহরণ করতে পারে।

কিন্তু পরিবারের এসব উৎকণ্ঠাতে একদমই পাত্তা দিতে চান জেক ফ্রিম্যান। বলেছেন, আপাতত তিনি তার পিএইচডির পড়াশুনা নিয়েই সময় কাটাতে চান।

তিনি বলেন, বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর থেকেই বাবা-মা খুব চিন্তায় আছে। তাঁরা আশঙ্কা করছেন, আমাকে অপহরণ করা হতে পারে। তবে আমি বিষয়টি নিয়ে অত চিন্তিত নই।

 

একাত্তর/এসএ

টাকার অভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে মৃত শিশুকে ব্যাগে নিয়ে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে ফিরলেন এক বাবা। মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।স্থানীয়...
ভারতের বিহার রাজ্যে একটি খালে হঠাৎ করেই ভেসে উঠে নোটের (রুপি) স্তূপ। আর এ দৃশ্য দেখার পরপরই নোট সংগ্রহে দলবেধে খালে নেমে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সরিয়ে খালটি...
বিশ্বজুড়ে ক্রিপ্টো বাজারে চলছে অস্থিরতা। এরইমধ্যে বিশ্বের একাধিক দেশে বিপাকে পড়েছেন এ মুদ্রা ব্যবহারকারীরা। সবশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি জেনেসিস গ্লোবাল...
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত এক বছরে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ রেকর্ড গড়েছে। ২০২১ সালে বাংলাদেশিরা সুইস ব্যাংকে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন।বৃহস্পতিবার (১৬ জুন)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর