বিশ্বের সবচেয়ে দীর্ঘতম শাসক এখন ব্রুনাইয়ের সুলতান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০০ পিএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন বিশ্বের দীর্ঘতম শাসক ব্রুনাইয়ের সুলতান। এই সুলতান ৫৫ বছর ধরে দেশটি শাসন করছেন।

ব্রিটেনের সিংহাসনে সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে তিনি সিংহাসন অলঙ্কৃত করেছিলেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া প্রায় ৫৫ বছর ধরে দেশটি রাজত্ব করছেন। তিনি ১৯৬৭ সালে ব্রুনাইয়ের সিংহাসনে বসেন।

তার রানির মৃত্যুর পর এবার সেই তকমা পেতে যাচ্ছেন তিনি। বর্তমানে জীবিত রয়েছেন এমন রাজা, রানি বা সুলতানদের মধ্যে বলকিয়াই সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে আসীন। 

সিংহাসনে তার সময়কাল ৫৫ বছর পুরো হতে আর মাত্র ২৫ দিন বাকি। হাসান আল বলকিয়ার সাথে রানী দ্বিতীয় এলিজাবেথের বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ব্রুনাই ও ব্রিটেনের মধ্যে বেশকিছু আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। ব্রুনাই রাজপরিবারের বেশকিছু সদস্য ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন সম্মানজনক পদে অধিষ্ঠিত আছেন।

হাসান আল বলকিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরিবেগাওয়ান ও ব্রিটেনের রাজধানী লন্ডনে বেশ কিছু অনুষ্ঠানে মিলিত হয়েছেন।

মাত্র সাড়ে চার লাখ লোকের দেশ ব্রুনাই। দেশটির মাথাপিছু আয় প্রায় ৪৮ হাজার ডলার। তবে তাদের কাউকে ট্যাক্স দিতে হয় না বরং সরকার তাদেরকে বিনামূল্যে অনেক সেবা দিয়ে থাকে।

সে দেশেরই একচ্ছত্র ক্ষমতার অধিকারী সুলতান হাসান আল বলকিয়া। ১৯৬৭ সালে তৎকালীন সুলতান ওমর আলী সাইফুদ্দীন ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: এডিনবরায় পৌঁছেছে রানির কফিন

পাশাপাশি উত্তরাধিকার মনোনীত করেন বড় ছেলে হাসান আল বলকিয়াকে। সে আদেশ পালনে ১৯৬৮ সালে মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন সুলতান হাসান আল বলকিয়া। 

সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের ২৯তম সুলতান। ২০১৭ সালে তিনি সিংহাসন আরোহণের ৫০ বছর পূর্তি উদযাপন করেন। তার জন্ম ১৯৪৬ সালে।


একাত্তর/এসজে


স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর