পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫ পিএম

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার ( ১১ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে পাপুয়া নিউগিনির রাস্তাঘাট ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

স্থানীয় সংসদ সদস্য কেসি সাওয়াং জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে কমপক্ষে দুজন মারা গেছেন। আরও চারজনকে আকাশপথে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া একটি খনিতে মাটি চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।   

কেসি সাওয়াং বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।  

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে সাংবাদিকদের জানান, ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হলেই এটি ২০১৮-এর তুলনায় কম। ওই বছর পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে ১৫০ জন নিহত হন। তবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।


একাত্তর/এসএ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর