মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২০

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯ পিএম

মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত রাজ্য তামাউলিপাসের প্রসিকিউটার কার্যালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

আরও পড়ুন: কুবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

তামাউলিপাস রাজ্য পুলিশ জানায়, সংঘর্ষে দুটি গাড়িই সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ৯টি মরদেহ উদ্ধার করা হলেও বিকেলের দিকে আরও ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও দুজনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

এদিকে তেলবাহী ট্রাকের চালক বেঁচে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। 


একাত্তর/আরবিএস  

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর