৪৮ তলা ভবন বেয়ে উঠে গ্রেপ্তার 'স্পাইডার ম্যান'

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

কতৃপক্ষের অনুমতি ও কোনো নিরাপত্তা উপকরণ ছাড়াই ৪৮ তলা একটি ভবনের দেওয়াল বেয়ে সেটির ছাদে ওঠায় গ্রেপ্তার হয়েছেন ‘ফ্রান্সের স্পাইডারম্যান’ হিসেবে পরিচিত অ্যালান রোবেয়া। রোববার (১৭ সেপ্টেম্বর) নিজের ষাটতম জন্মদিন উদযাপন করতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ছিল অ্যালান রোবেয়ার ৬০তম জন্মদিন। এইদিন দড়ি বা অন্য কোনো সুরক্ষা উপকরণ ব্যাবহার না করেই প্যারিসের ট্যুর টোটাল এনার্জিস নামের ৪৮ তলা ভবনটির ছাদে উঠে যান তিনি।

ভবনটিতে ওঠার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া ও কোনো সুরক্ষা উপকরণ ব্যবহার  না করায় ছাদে ওঠার পরই তাকে গ্রেপ্তার করে প্যারিস পুলিশ।

এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদমাধ্যম ডিফেন্স নাইনটি টু-এর এক প্রতিবেদনে বলা হয়, আগেও বেশ কয়েকবার ট্যুর টোটাল এনার্জিস ভবনে আরোহণ করেছেন রোবেয়া। এবার ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার মাত্র ৬০ মিনিট সময় লেগেছে।

ভবনটির ছাদে ওঠার পর রয়টার্সকে তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের ৬০তম জন্মদিনে আমি এই ভবনটি বেয়ে উঠব। কারণ ফ্রান্সের প্রচলিত সংস্কৃতিতে ৬০ বছর বয়সকে অবসর গ্রহণের বয়স বলে বিবেচনা করা হয়।’

‘কিন্তু আমি এই ধারণার সঙ্গে একমত নই; এবং এই কাজের মাধ্যমে আমি জনগণের উদ্দেশে বার্তা দিতে চাই যে, ষাট বছরেই নিজেকে বুড়ো মনে করার কোনো কারণই নেই। আপনি চাইলে ৬০ বা তার বেশি বছর বয়সেও সক্রিয় থাকতে পারেন, খেলাধুলা করতে পারেন, দারুন সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান রোবেয়া ওই ভবনে আরোহণ নিয়ে তাঁর আরও একটি উদ্দেশ্যের কথা বলেছেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়েছেন তিনি।

বিশ্বের উঁচু উঁচু ভবনে বেয়ে আরোহণের জন্য অ্যালান রোবেয়ার খ্যাতি রয়েছে। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়েও উঠেছিলেন তিনি।

ভবনে ওঠার সময়ে কোনো প্রকার সুরক্ষা সমাগ্রী ব্যবহার না করায় ইতোমধ্যে তিনি ‘ফরাসি স্পাইডারম্যান’ নামে পরিচিতিও পেয়েছেন।

সাধারণত রোবেয়া কোনো ধরনের পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই ভবনগুলোর দেয়াল বেয়ে উঠে থাকেন। এ কারণে এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি।


একাত্তর/এসএ

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর