বিক্ষোভের পেছনে আমেরিকার ইন্ধন দেখছে ইরান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পিএম

বর্তমান বিক্ষোভ ও সহিংসতায় যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে বলে অভিযোগ করেছে ইরান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ জানিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর সমুচিত জবাব দেয়া হবে বলেও বলা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়, ওয়াশিংটন বরাবরই ইরানের স্থিতিশীলতা এবং নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালিয়ে আসছে।

এদিকে, ইরানের ‘মোরাল পুলিশের’ হেফাজতে ২২ বছরের তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

সহিংস বিক্ষোভে দেশটিতে এরই মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে তেহরানে মিছিল করেছে কয়েক লাখ মানুষ।

রোববার তেহরানের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকাসহ নানারকম স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

তারা যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও সন্ত্রাসী গোষ্ঠীর মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

আরও পড়ুন: ইজিয়ামে আরও দুই গণকবরের সন্ধান

মিছিলকারীরা পুলিশসহ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি তাদের সমর্থন ঘোষণা করে জানান, জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে।


একাত্তর/আরএ


ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর