ইউক্রেনে গাড়িবহরে মিসাইল হামলায় ২৩ জন নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গাড়িবহরে মিসাইল হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৮ জন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপোরিজ্জিয়া শহরে মানবিক সহায়তা সরঞ্জাম পৌঁছে দিতে একটি গাড়ি পার্কিংয়ে প্রস্তুতি নিচ্ছিল বহরটি। এমন সময় সেটির ওপর মিসাইল হামলা হয়। 

রয়টার্সের ছবিতে দেখা গেছে, গাড়ির দুইটি সারির পাশে মাটিতে মিসাইলের আঘাতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে কয়েকটি গাড়ির। গাড়ির ভেতরে দেখা গেছে চারজনের মরদেহ।

জাপোরিজ্জিয়ার গভর্নর ওলেকজান্ডার স্তারুখ টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, এ হামলায় এখন পর্যন্ত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। 

ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকাকে রাশিয়ার বলে ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটলো।

এদিকে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'এটা এখনও বন্ধ করা সম্ভব। কিন্তু এটি বন্ধ করতে হলে আমাদেরকে সেই মানুষটিকে থামাতে হবে, যিনি জীবনের চেয়েও বেশি চান যুদ্ধ।' 

ইউক্রেনে পাঁচ দিনব্যাপী গণভোটের পর রাশিয়া দাবী করে, লুহানস্ক, দোনেৎসক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সাথে যুক্ত হতে চান। 

আরও পড়ুন: কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ১৯

এরই প্রেক্ষিতে শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করবেন ভ্লাদিমির পুতিন। 

তবে এই গণভোটকে অবৈধ দাবী করেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব। রাশিয়ার এ পদক্ষেপকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর