ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার বলে ঘোষণা করলেন পুতিন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

ইউক্রেনের  লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিনের সেন্ট জর্জ হলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, ইউক্রেনের ওইসব অঞ্চলের বাসিন্দারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। 

'আমি নিশ্চিত ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ান ফেডারেশনের শাসনাধীন নতুন চার অঞ্চলকে সমর্থন করবে...কেননা এটি লাখ লাখ মানুষের ইচ্ছা', বিপুল করতালির মধ্যে বলেন তিনি। 

ইউক্রেনের অনুষ্ঠিত গণভোটের ব্যাপারে তিনি বলেন, 'ফল সবার জানা, খুব ভালোভাবেই জানা'। এই ফলকে ভোটদানকারীদের 'প্রাকৃতিক অধিকার' বলেন তিনি। 

এরপর ইতিহাসের কথা উল্লেখ করে পুতিন বলেন, এই জমির জন্য রাশিয়ার কয়েক প্রজন্ম যুদ্ধ করেছে। যুদ্ধে নিহত বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার আহবান জানান তিনি। 

তিনি বলেন, বিশেষ অভিযানের সময় সেনারা প্রাণ দিয়েছেন এবং তারা রাশিয়ার বীর। 

দখলকৃত চার অঞ্চলকে রাশিয়ার এলাকা দাবি করে ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়াকে দমনের চেষ্টা করার অভিযোগ করেন। 

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই পশ্চিমারা রাশিয়াকে পরাভূত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। নতুন মুদ্রা ও প্রযুক্তির মাধ্যমে তারা রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে চায় বলেও তার অভিযোগ। 

রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদের কোথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে এতো ধনী একটি দেশের অস্তিত্ব আছে এটি পশ্চিমারা সহ্য করতে পারে না। তারা শুধু নিজেরা লাভ করতে চায়। 'লোভী' পশ্চিমা বিশ্ব রাশিয়াকে 'উপনিবেশ' বানাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। 

এর আগে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনের রাশিয়ায় যোগদানের ব্যাপারে ইউক্রেনে গণভোটের আয়োজন করে রাশিয়া। সেখানে প্রায় ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।

তবে এই গণভোটকে অবৈধ দাবি করে আসছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের নাগরিকদের বন্দুকের মুখে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তাদের। 

আরও পড়ুন: নর্ডস্ট্রিমে ছিদ্র রহস্য: কাকে দোষারোপ করা হচ্ছে এবং কেন?

পশ্চিমাদের অভিযোগ, ডনবাস অঞ্চলের দখল হারাতে থাকায় তড়িঘড়ি করে এই এই চার অঞ্চল দখল করতে চাইছে রাশিয়া। 

তবে ডনবাস অঞ্চলের সবাই চিরকালের জন্য রাশিয়ান নাগরিক হবে বলে অনুষ্ঠানে কিয়েভ ও পশ্চিমের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রাশিয়ার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 


একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর