ঝড়ের তাণ্ডবে উড়লো সাংবাদিক, ডাঙ্গায় উঠে এলো হাঙর

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৪:১০ পিএম

তাণ্ডব কাকে বলে সেটা হাড়ে হাড়ে দেখিয়েছে আমেরিকার ফ্লোরিডায় আছড়ে পড়া চার মাত্রার হ্যারিকেন ইয়ান। ঘন্টায় ২৪১ কিলোমিটার বেগে এটি আঘাত করেছে উপকূল। 

হ্যারিকেনের দাপটের চিত্র একে পর এক প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে দুনিয়ার মানুষ। গোটা একটি বন্দর এলাকা পরিণত হয়েছে হ্রদে। চারিদিকে শুধু বিধ্বস্ত বাড়িঘর।


কোনও ভিডিএতে দেখা যাচ্ছে এক সাংবাদিক প্রাকৃতিক বিপর্যয়ের খবর পরিবেশন করার সময় মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের ধাক্কায় কার্যত শূন্যে আছাড় খেতে। 

আরেকটিতে আবার দেখা গেলো, খেলনার মতো উলটেপাল্টে গেলো একটি গাড়ি। কোথাও আবার রাস্তায় উঠে এসেছে হাঙর, দাপিয়ে বেড়াচ্ছে খোলা সড়কে। 

বছরে দু’একটি ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে অভ্যস্ত ফ্লোরিডা। উপকূলীয় রাজ্য হওয়ায় এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় ফ্লোরিডাবাসীর সঙ্গী। 

তবে এবার ‘ইয়ান’ একেবারে রীতিমতো দানবের রূপে হাজির হয়েছে। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত ফ্লোরিডা। ১৮ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।




একাত্তর/এআর


আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর