দুই রুশ বোমারুকে ধাওয়া করলো মার্কিন যুদ্ধবিমান

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার দুইটি বোমারু বিমানকে ধাওয়া করেছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এ কথা জানিয়েছে।

এনওআরএডির এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে কার্যক্রম চালানোয়’ রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান দুইটিকে বাধা দেওয়া হয়। খবর এএফপির।

এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) হচ্ছে একটি পরিসীমা যেখানে শত্রুতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাড়তি প্রতিক্রিয়া জানাতে জাতীয় আকাশসীমার অতিক্রম এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।

এদিকে মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে এনওআরএডি জানায়, এসব বোমারু বিমানকে কোন হুমকি হিসেবে দেখা হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ‘এডিআইজেডে প্রবেশ করা বিদেশি বিমানকে এনওআরএডি ইতিবাচক হিসেবে শনাক্ত করে’ এবং সেখান থেকে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এ আকাশসীমায় বিদেশি বিমানের উপস্থিতি পর্যবেক্ষণ তাদের একটি নিয়মিত ও অত্যাবশ্যকীয় কাজ।

রাশিয়া সাধারণত বছরের এ সময়ে তাদের বার্ষিক পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। সেখানে এই দুই বোমারু বিমানের উপস্থিতি মহড়া সংক্রান্ত ছিল কি-না তা জানা যায়নি।

আরও পড়ুন: খেরসনের পরিস্থিতি ‘খুবই জটিল’: রুশ কমান্ডার

ওই এলাকায় প্রায় নিয়মিতভাবে রাশিয়ার বিমানকে ধাওয়া করা হয়ে থাকে।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর