ক্যাপিটল হিল দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১০:১২ এএম

গত বছর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে সমন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। 

শুক্রবার (২১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করেছে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল প্যানেল। 

‘একটি নির্বাচনকে উল্টে দেয়ার চেষ্টাকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট আপনি। আপনি জানতেন এ ধরনের কাজ ছিল অবৈধ ও অসাংবিধানিক’।

ডোনাল্ড ট্রাম্পের একজন আইনজীবী আইনপ্রণেতাদের এই উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। 

ডোনাল্ড ট্রাম্প এই তদন্তকে আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।

তবে ডোনাল্ড ট্রাম্প যদি এই সমনের আদেশ না মানেন তবে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সাক্ষ্যপ্রমাণ জমা দিতে তাঁর হাতে ৪ নভেম্বর পর্যন্ত সময় আছে। তাকে ১৪ নভেম্বরের মধ্যে অবশ্যই প্যানেলের সামনে হাজির হতে হবে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ডোনাল্ড ট্রাম্প অবশ্য কংগ্রেস কমিটির সামনে হাজির হতে ও আর্জি অনুযায়ী দলিলপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সে ক্ষেত্রে কংগ্রেস কমিটি বিষয়টিকে বিচার বিভাগে পাঠিয়ে দিতে পারে, যেটি হলে ফৌজদারি তৎপরতা শুরু হয়ে যাবে।

এই একই দিনে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যাপিটল হিলে দাঙ্গার ব্যাপারে তদন্তে অসহযোগিতা করায় তাকে এ সাজা দেয়া হয়। 


একাত্তর/এসজে

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর