ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন

এমপিদের সমর্থন সুনাকে, আত্মবিশ্বাসী বরিস

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৩ এএম

ব্রিটেনে লিজ ট্রাসের উত্তরসূরি নির্বাচনের সময় দ্রুতই এগিয়ে আসছে। ইতোমধ্যে নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন হাউজ অব কমনস নেতা পেনি মরড্যান্ট। 

তবে পছন্দের শীর্ষে থাকা ঋষি সুনাক ও বরিস জনসন নির্বাচনে অংশ নেবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

রোববার (২৩ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বৈঠক করেছেন দুই সম্ভাব্য প্রার্থী ঋষি সুনাক ও বরিস জনসন। তবে তাদের মধ্যে কী কী কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। 

এ নির্বাচনে প্রার্থী হতে হলে ইচ্ছুক কনজারভেটিভ নেতাকে কমপক্ষে ১০০ জন এমপির সমর্থন পেতে হবে। বিবিসি জানিয়েছে, এরইমধ্যে ঋষি সুনাককে সমর্থন জানিয়েছেন ১২৮ জন কনজারভেটিভ এমপি। ফলে দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে আছেন বলা যায়। 

এদিকে বিবিসির হিসাবমতে, বরিস জনসনকে সমর্থন করছেন ৫৩ জন এমপি। যদিও, বরিসের পক্ষে ১০০ এমপির সমর্থন রয়েছে বলে দাবি করছে তার শিবির। 

তবে, এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রমাণ দেখাতে বলছেন ঋষি সুনাকের সমর্থকরা। 

অন্যদিকে পেনি মরড্যান্ট সবার আগে প্রার্থিতা ঘোষণা করলেও, এখন পর্যন্ত তাকে সমর্থন করছেন মাত্র ২৩ জন এমপি। ফলে দৌড়ে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। 

তবে মরড্যান্টের সমর্থকদের দাবি, দলীয় কোন্দলকে পাশে হটিয়ে দেশবাসীকে একতাবদ্ধ করার জন্য চমৎকার একজন প্রধানমন্ত্রী হবেন তিনি। 

জানা গেছে, শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক করেছেন সুনাক ও জনসন। তবে রোববারই তাদের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়। 

জনমত জরিপে দেখা গেছে, সাধারণ জনগণের পছন্দের শীর্ষে রয়েছেন বরিস জনসন। যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট দিতে হয়, তাহলেও বরিসেরই জেতার সম্ভাবনা বেশি। 

তবে এমপিদের সমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। অনেকেই মনে করেন, বরিস জনসন প্রধানমন্ত্রী হলে তার মানে হবে আবার পেছনের সময়ে ফিরে যাওয়া। 

আরও পড়ুন: পাঁচ জার্মান নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিললো

মোট ৩৫৭ জন কনজারভেটিভ এমপির মধ্যে এখন পর্যন্ত ২০৪ জন কাকে সমর্থন করছেন তা জানতে পেরেছে বিবিসি। সুতরাং এখনও অনেকেই বাকি রয়েছেন যারা কাকে সমর্থন করছেন তা জানা যায়নি। 

সোমবার (২৪ অক্টোবর) দুপুর দুইটা পর্যন্ত সময় আছে সম্ভাব্য প্রার্থীদের হাতে। যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে এর আগেই যথেষ্ট সংখ্যক এমপির সমর্থন জোগাড় করতে হবে তাদের। 


একাত্তর/এসজে

ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর