ফিলিপাইনে বন্যা ও ভুমিধসে নিহত বেড়ে ৪৫

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৩:৫৮ পিএম

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নালজির আঘাতে সৃষ্ট প্রবল বন্যা ও ভুমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। 

শনিবার (২৯ অক্টোবর) দেশটির দুর্যোগ সংস্থা মাঠে থাকা কর্মীদের প্রতিবেদন পর্যালোচনার পর মৃতের সংখ্যা ৭২ থেকে কমিয়ে ৪৫ জন করেছে এবং ১৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে।

দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র বার্নার্দো রাফায়েলিতো গণমাধ্যমকে জানিয়েছেন, ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাগুইনদানাও প্রদেশ। সেখানে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এছাড়াও সুলতান কুদরত, সাউথ কোতাবাতো ও ভিসায়াস অঞ্চলে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নালজির আঘাতে রাজধানী ম্যানিলাসহ কাছাকাছি কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লুজন দ্বীপ হয়ে ঝড়টি দক্ষিণ চীন সাগরের দিকে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

রাফায়েলিতো আরও জানান, ভারী বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ভূমিধ্বস ও বন্যা দেখা দিয়েছে। 

মাগুইনদানাওয়ের দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান নসরুল্লাহ ইমাম জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম শুরু করতে উদ্ধারকর্মীদের জড়ো করা শুরু হয়েছে। 

আরও পড়ুন: দিল্লি উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীবাহী বিমানে আগুন

এদিকে, বন্যায় প্রাণ হারানোদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মারকোস জুনিয়র। দুর্গত অঞ্চলে খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে জরুরী সহায়তা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। 

অন্যদিকে, ঝড়ের কারণে সমুদ্র অস্থির থাকায় দেশটির বেশিরভাগ জায়গায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কোস্টগার্ড। এখন পর্যন্ত একশ'রও বেশি ফ্লাইট স্থগিত করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর